জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। প্রতিষ্ঠানটি স্বাস্থ্য খাতে অনুসন্ধানী ও দক্ষ রিপোর্টার নিয়োগ দেবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র রিপোর্টার/স্টাফ রিপোর্টার (স্বাস্থ্য বিট)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা/গণযোগাযোগ/যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: স্বাস্থ্য বিষয়ে সাংবাদিকতায় নূন্যতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া অনুসন্ধানী মানসিকতা এবং সোর্স ডেভেলপমেন্টে দক্ষতা থাকতে হবে।
কাজের ধরন: স্বাস্থ্যখাত সম্পর্কিত খবর, প্রতিবেদন লেখা। হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর, মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ প্রতিবেদন লেখা। স্বাস্থ্যনীতি, জনস্বাস্থ্য, চিকিৎসা সেবা ও স্বাস্থ্য অবকাঠামো বিষয়ক অনুসন্ধানী রিপোর্ট লেখা।
চাকরির ধরন: ফুলটাইম।
বয়সসীমা: উল্লেখ নেই।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এই ই–মেইল hr@dhakapost.com ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন। ই–মেইলের সাবজেক্ট অপশনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ মার্চ, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।