হোম > চাকরি > সরকারি

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির সচিব মো. মেহেদী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব পদের পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর পরদিন ১৮ ফেব্রুয়ারি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে অবশিষ্ট প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব পদের পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিভিন্ন সময়ে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিসকক্ষে অনুষ্ঠিত হবে। এর আগে, গত ১৭ জানুয়ারি এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার দক্ষতা টেস্ট ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। কম্পিউটার টেস্টে উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষায় অংশ নিতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

স্বাস্থ্য ক্যাডারে ৩০০ পদের নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষা শুধু ‘ভাইভা’

৪৬তম বিসিএস: ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে এবি ব্যাংক, আবেদন শুরু

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৪৭ জনের চাকরি

ঢাকায় নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, স্নাতক পাসে আবেদন

বিডার বিভিন্ন পদের পরীক্ষার ফল প্রকাশ

এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন শুরু

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৬ পদে চাকরি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, কর্মস্থল ঢাকা