হোম > চাকরি

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে ৯ জানুয়ারি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় আগামী শুক্রবারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের লিখিত পরীক্ষা পেছানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ৯ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, আগামী ২ জানুয়ারির নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোর ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরের ধাপে গত ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।

দুই ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও দেশের আট বিভাগের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা একযোগে আগামী শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রথম ধাপে ১০ হাজার ২১৯ পদের বিপরীতে আবেদন করেছেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন প্রার্থী। দ্বিতীয় ধাপে ৪ হাজার ১৬৬ পদের বিপরীতে ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন প্রার্থী আবেদন করেন। মোট ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। অর্থাৎ প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন প্রার্থী।

পরীক্ষার প্রবেশপত্র গত শনিবার থেকে ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা।

সাজিদা ফাউন্ডেশনে নিয়োগ, সপ্তাহে ২ দিন ছুটিসহ রয়েছে নানা সুবিধা

১৬৭ পদে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে চাকরি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

২০২৬ সালের স্নাতকদের চাকরির বাজারে এগিয়ে রাখবে যেসব দক্ষতা

ক্যাশিয়ার নেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, থাকছে নানা সুবিধা

প্রজেক্ট অফিসার নেবে ব্র্যাক, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

১০০ পদে কর্মী নেবে পাঠাও, বয়স ১৮ হলেই আবেদনের সুযোগ

পান্না গ্রুপে চাকরি, বছরে দুই উৎসব বোনাসসহ নানা সুবিধা

এসিআই লিমিটেড কর্মী নেবে, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

স্নাতক পাসে মেঘনা গ্রুপে চাকরি, নেই বয়সসীমা