হোম > চাকরি > সরকারি

ডিএমটিসিএলের মৌখিক পরীক্ষা ৫ ফেব্রুয়ারি

চাকরি ডেস্ক 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ২টি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি বেলা ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব খোন্দকার এহতেশামুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদ ২টি হলো: জেনারেল ম্যানেজার (স্টোরেজ প্রকিউরমেন্ট) ও ডেপুটি জেনারেল ম্যানেজার (স্টোরেজ প্রকিউরমেন্ট)। পদগুলোর প্রার্থীদের নামের তালিকা ও জাতীয় পরিচয়পত্রের নম্বর প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। পরীক্ষার সময়সূচি প্রার্থীদের মোবাইল ফোন ও ই-মেইল ঠিকানায় পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তরায় ডিএমটিসিএলের বোর্ডরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, বিজ্ঞপ্তিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার সব সনদ, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ-সংক্রান্ত সনদ ইত্যাদির মূল কপিসহ মৌখিক পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে ডিএমটিসিএলের বোর্ডরুমে উপস্থিত থাকতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনোরূপ ভাতা বা টিএ/ডিএ প্রদান করা হবে না।

এসএসসি পাসে ইবনে সিনায় চাকরি, কর্মস্থল গাজীপুর

শাখা প্রধান নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক, নেই বয়সসীমা

বিআইডব্লিউটিএতে ৫৪ জনের চাকরি

২০ কর্মী নেবে লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি

স্যাটেলাইট কোম্পানিতে চাকরির সুযোগ

ম্যানেজার নেবে প্রিমিয়ার ব্যাংক, ৫৫ বছরেও আবেদনের সুযোগ

রিকভারি বিভাগে কর্মী নেবে আকিজ মটরস, আবেদন শুরু

বিজেএসসির কম্পিউটার অপারেটর পদের ফল প্রকাশ

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, বেতন ৩৫ হাজার টাকা