হোম > চাকরি > সরকারি

রুরাল পাওয়ার কোম্পানির লিখিত পরীক্ষা ৭ মার্চ

চাকরি ডেস্ক 

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল) পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৭ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) কামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০২৫ সালের ২৮ মার্চ প্রতিষ্ঠানটির এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর গত ২৪ জানুয়ারি এই পদের নৈর্ব্যক্তিক পরীক্ষা (এমসিকিউ টেস্ট) অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ প্রার্থীরা আগামী ৭ মার্চ বেলা ১১টা থেকে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খিলক্ষেতে অবস্থিত আরপিসিএলের করপোরেট অফিসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। লিখিক পরীক্ষার সময় সব পরীক্ষার্থীকে টেলিটক কর্তৃক ইস্যু করা প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে এবং পরীক্ষা চলাকালে পরিদর্শককে তা প্রদর্শন করতে হবে।

নৈর্ব্যক্তিক পরীক্ষার জন্য ইস্যু করা প্রবেশপত্র লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে। প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থীর চেহারার মিল থাকতে হবে। মিল না থাকলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ধরনের ক্যালকুলেটর বা ডিজিটাল ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে অনৈতিক বা অসদাচরণের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষার ফলাফল আরপিসিএলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সীমান্ত ব্যাংকে চাকরি, ৪৮ বছরেও করা যাবে আবেদন

২৫ কর্মী নেবে ওয়ালটন, আবেদন শেষ ১৩ মার্চ

প্রিন্টিং করপোরেশনের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ১৪০৫

বিমা কর্তৃপক্ষের ব্যবহারিক পরীক্ষার সূচি

বর্জ্যপানি গবেষণা শুধু দেশে নয়, বিশ্বেও প্রাসঙ্গিক

নমুনা ভাইভা: জিআইয়ের স্বীকৃতি পেলে লাভ কী?

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি: বাংলার ৬ প্রত্নস্থল

জাতীয় গ্রন্থকেন্দ্রের নিয়োগ পরীক্ষার সূচি

ম্যানেজার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, কর্মস্থল ঢাকা

এনআরবি ব্যাংকে চাকরির সুযোগ, স্নাতক পাসে আবেদন