হোম > চাকরি > সরকারি

পায়রা বন্দর কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ

চাকরি ডেস্ক 

পায়রা বন্দর। ফাইল ছবি

পায়রা বন্দর কর্তৃপক্ষের (পাবক) ওয়ার্কচার্জ ভিত্তিতে অস্থায়ীভাবে ৮ ক্যাটাগরির ১০টি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

পদগুলো হলো সহকারী শিক্ষক (পুরুষ), সহকারী শিক্ষক (মহিলা), সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা), সহকারী শিক্ষক (চারুকলা বা ড্রইং), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক ও দপ্তরি বা আয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,৭টি পদের বাইরে প্রধান শিক্ষক পদে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় বিভাগীয় নির্বাচনী কমিটি কর্তৃক নিয়োগের জন্য সুপারিশ করা হয়নি। এর আগে, গত ২৯ জানুয়ারি এ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের কোনো ক্ষেত্রে যাচিত কাগজপত্রাদির ঘাটতি থাকলে, পরবর্তী সময়ে কোনো প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা অসত্য তথ্য প্রদান করলে বা দাখিল করা কোনো সনদ জাল প্রমাণিত হলে যোগদানের আগে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর নিয়োগ বাতিল করা হবে।

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, কর্মস্থল ঢাকা

ম্যানেজার পদে কর্মী নেবে ইবনে সিনা ফার্মা, চলছে আবেদন

এক্সিকিউটিভ নেবে কর্ণফুলী গ্রুপ, বেতন ৩৫–৪০ হাজার টাকা

ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

এনটিআরসিএর অষ্টম নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু

বিসিআইসির পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১০২

ভাইভায় বসার আগে এড়িয়ে চলুন ৫টি ভুল

দেশবন্ধু গ্রুপের অ্যাকাউন্টস বিভাগে চাকরি, কর্মস্থল ঢাকা

ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

কর্মী নেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, নবীনদেরও আবেদনের সুযোগ