হোম > চাকরি > সরকারি

সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদানের বয়সসীমা বাড়ল

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ সেনাবাহিনীতে ২০২৬ সাল থেকে সৈনিক পদে নিয়োগের বয়সসীমা বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সাধারণ ট্রেডে (জেনারেল ট্রেড) আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৭ থেকে ২২ বছর, আর টেকনিক্যাল ট্রেডে (টিটি) ১৭ থেকে ২৩ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

আজ রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সেনাবাহিনীতে ২০২৬ সাল হতে সৈনিক পদে যোগদানের বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত বয়সসীমা—সাধারণ ট্রেড ১৭ হতে ২২ বছর এবং টেকনিক্যাল ট্রেড (টিটি) ১৭ হতে ২৩ বছর।’

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী ২০২৫-২৬ সালের জন্য সৈনিক পদে (পুরুষ ও নারী) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হয়েছে ৪ ডিসেম্বর ২০২৫, যা চলবে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

এসএসসি পাসে ইবনে সিনায় চাকরি, কর্মস্থল গাজীপুর

শাখা প্রধান নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক, নেই বয়সসীমা

বিআইডব্লিউটিএতে ৫৪ জনের চাকরি

২০ কর্মী নেবে লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি

স্যাটেলাইট কোম্পানিতে চাকরির সুযোগ

ম্যানেজার নেবে প্রিমিয়ার ব্যাংক, ৫৫ বছরেও আবেদনের সুযোগ

রিকভারি বিভাগে কর্মী নেবে আকিজ মটরস, আবেদন শুরু

বিজেএসসির কম্পিউটার অপারেটর পদের ফল প্রকাশ

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, বেতন ৩৫ হাজার টাকা