হোম > চাকরি > সরকারি

বিজেএসসির অফিস সহায়ক পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৯৬

চাকরি ডেস্ক 

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৩৯৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) ইয়াসমিন বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

এর আগে, ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপারিশপ্রাপ্ত পরীক্ষার্থীদের আদালত ও জেলাভিত্তিক সুপারিশপত্র সংশ্লিষ্ট জেলা বা আদালতের নিয়োগকারী কর্তৃপক্ষ ও পরীক্ষার্থী বরাবর আগামী ৫ মার্চের মধ্যে পাঠানো হবে।

তদপ্রেক্ষিতে নিয়োগকারী কর্তৃপক্ষ যোগদানের তারিখ উল্লেখপূর্বক নিয়োগপত্র ইস্যু করবে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন যেকোনো সময় কোনো কারণ দর্শানো ছাড়া সুপারিশপত্র প্রেরণ স্থগিত বা বাতিলের অধিকার সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অভিজ্ঞতা ছাড়াই নুভিস্তা ফার্মায় চাকরি, আবেদন শুরু

এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই, কর্মস্থল ঢাকা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে অবদান যাঁদের

পরীক্ষার্থীদের চাপ নয়, সঙ্গ দিন

ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্টে ক্যারিয়ার চ্যালেঞ্জ, সম্ভাবনা ও বেতন

কর্মী নেবে আকিজ ভেঞ্চার, এসএসসি পাসে আবেদন

অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, বেতন ৬৩ হাজার টাকা

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৬ ফেব্রুয়ারি

৩০-৩৫ হাজার টাকা বেতনে কর্মী নেবে ইউএস-বাংলা এয়ারলাইনস

ইউসিবি ব্যাংকে চাকরি, ৪৫ বছরেও আবেদনের সুযোগ