হোম > ইসলাম

আসন্ন রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

ইসলাম ডেস্ক

চলতি বছরের (১৪৪৪ হিজরি) পবিত্র রমজান মাসের সাহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। 

আজ সোমবার ইসলামিক ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইটে দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। সম্ভাব্য ২৪ মার্চকেই প্রথম রমজান ধরে এ সূচি ঘোষণা করা হয়। সূচি অনুযায়ী, প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোররাত ৪টা ৩৯ মিনিট এবং ইফতারির সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিট। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এই সূচিতে সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে। আর ফজরের ওয়াক্তের শুরু সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে। অতএব, সাহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

দেশের অন্যান্য বিভাগ ও জেলার সাহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

তবে প্রকাশিত সময়সূচির সঙ্গে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে অন্যান্য জেলার সাহরি ও ইফতারের সময় নির্ধারণের সংক্ষিপ্ত নির্দেশনাও যুক্ত করে দেওয়া হয়েছে।

এআই দিয়ে হালাল ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখাচ্ছেন ইনাম বিন সিদ্দিক

বৃষ্টির সময় রাসুল (সা.) যে ৪ আমল করতেন

আজকের নামাজের সময়সূচি: ১৪ জুলাই ২০২৬

অতিবৃষ্টি থেকে বাঁচতে যে দোয়া শিখিয়েছেন নবীজি (সা.)

স্বপ্নে দুধ দেখা যে সুসংবাদের ইঙ্গিত

আজকের নামাজের সময়সূচি: ১৩ জুলাই ২০২৬

পবিত্র কোরআনে শয়তানের বন্ধু বলা হয়েছে যাদের

আজকের নামাজের সময়সূচি: ১২ জুলাই ২০২৬

অভাব-অনটন থেকে মুক্তির ৪ আমল

আজকের নামাজের সময়সূচি: ১১ জুলাই ২০২৬