হোম > ইসলাম

কোরবানির ঈদের দিন কি হাঁস-মুরগি জবাই করা যাবে

তানবিরুল হক আবিদ

ছবি: সংগৃহীত

কোরবানির ঈদ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে উদ্‌যাপন করা হয়। এটি ঈদুল আজহা নামেও পরিচিত। ঈদুল আজহা কেবল একটি উৎসব নয়—এটি আত্মত্যাগ, আল্লাহর প্রতি আনুগত্য এবং সামাজিক দায়িত্ববোধের প্রতীক।

এদিনটি মুসলিম সমাজে ভালোবাসা, সৌহার্দ্য ও সহমর্মিতা ছড়িয়ে দেয়। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা-সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় এবং একত্রে সময় কাটানো ঈদের আনন্দকে আরও গভীর করে তোলে। বিশেষ করে পশু কোরবানির মাধ্যমে ত্যাগের শিক্ষা ছড়িয়ে পড়ে চারদিক।

ঈদুল আজহার দিনের অন্যতম ইবাদত ঈদের নামাজ আদায় এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করা। ইচ্ছা অনুযায়ী যেকোনো হালাল পশু দিয়ে কোরবানি করা যায় না, এর জন্য ইসলামের কিছু নির্ধারিত পশু রয়েছে। কোরবানির পশু হিসেবে গৃহপালিত গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, উট ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছর, গরু-মহিষ দুই বছর এবং উটের পাঁচ বছর পূর্ণ হতে হবে। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু, যেমন ঘোড়া, হরিণ, বন্য গরু ইত্যাদি দিয়ে কোরবানি করা বৈধ নয়। তদ্রূপ হাঁস-মুরগি বা কোনো পাখি দিয়েও কোরবানি আদায় হয় না।

কোনো কোনো অঞ্চলে এ কথা প্রচলিত আছে—কোরবানির ঈদের দিন হাঁস-মুরগি জবাই করা যায় না। এ বিষয়ে ইসলামের বিধান হলো, হাঁস-মুরগি দিয়ে কোরবানি আদায় হয় না, তা ঠিক। কিন্তু এগুলো কোরবানির ঈদের দিন জবাই করা যাবে না—এমন কথা ঠিক নয়। কোরবানির দিনগুলোয় মাংস খাওয়ার জন্য হাঁস-মুরগি জবাই করা যাবে। তবে কোরবানির নিয়তে এগুলো জবাই করা যাবে না। (কাজিখান: ৩/৩৪৮, বাদায়েউস সানায়ে: ৪/২০৫, দুররুল মুখতার: ৬/৩১৩, আহসানুল ফাতাওয়া: ৭/৪৮৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত: ১১/৩১৫)

ইসলামি সংস্কৃতি ও সভ্যতার বিকাশে মসজিদের ভূমিকা

নবীজি (সা.)-এর স্মৃতিবিজড়িত মদিনার ৫ মসজিদ

কাবিননামায় স্বাক্ষর নিলেই কি বিয়ে হয়ে যাবে?

আজকের নামাজের সময়সূচি: ১৬ অক্টোবর ২০২৬

হিংসা-বিদ্বেষ যেভাবে নেক আমল ধ্বংস করে

আজকের নামাজের সময়সূচি: ১৫ অক্টোবর ২০২৬

সুরা আনআম: গুরুত্ব, তাৎপর্য ও মর্মবাণী

কুমিল্লার প্রবীণ আলেম আল্লামা নুরুল হক আর নেই

নারীর আত্মরক্ষা, নিরাপত্তা ও ইসলামের দৃষ্টিভঙ্গি

আজকের নামাজের সময়সূচি: ১৪ অক্টোবর ২০২৬