হোম > ইসলাম

গরমে জোহর দেরিতে আদায় করা সুন্নত

মাওলানা ইসমাইল নাজিম

বছরজুড়ে সময়ের বৈচিত্র্য ও ঋতুর পালাবদল নিঃসন্দেহে মহান আল্লাহর অনন্য নিয়ামত। একেক মৌসুমে একেক ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায়। শীত ও গ্রীষ্ম বছরের প্রধানতম দুটি ঋতু। তবে অতিরিক্ত গরম ও অতিরিক্ত শীত—দুটোই আল্লাহ তাআলার অসন্তুষ্টির আলামত। হাদিসে এই দুটি বিষয়কে জাহান্নাম থেকে আগত বলে উল্লেখ করা হয়েছে।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে—হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিশ্বাস ফেলার অনুমতি দেন। একটি নিশ্বাস শীতকালে, আরেকটি গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের প্রচণ্ডতা এবং শীতের তীব্রতা অনুভব করো।’ (বুখারি: ৩২৬০)

গরম থেকে বাঁচতে জোহরের নামাজ দেরি করে পড়ার নির্দেশনা দিয়েছেন মহানবী (সা.)। গ্রীষ্মকালে তিনি নিজেও জোহরের নামাজ দেরিতে আদায় করেছেন। তাই এটি সুন্নত। হজরত আবু জর (রা.) বলেন, এক সফরে আমরা আল্লাহর রাসুল (সা.)-এর সঙ্গে ছিলাম।

একসময় মুয়াজ্জিন জোহরের আজান দিতে চাইলেন। তখন নবী (সা.) বলেন, ‘গরম কমতে দাও।’ কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী (সা.) (আবার) বললেন, ‘গরম কমতে দাও।’ এভাবে তিনি (নামাজ আদায়ে) এত বিলম্ব করলেন,  আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম। এরপর নবী (সা.) বলেন, ‘গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপের অংশ। কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো।’ (বুখারি: ৫৩৯) 

লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

সৌদি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহণের সুযোগ

হজ সম্পর্কে কোরআনের আয়াতসমূহ

বাজারে প্রবেশের সময় যে দোয়া পড়বেন

হজের যেসব দোয়া জানা জরুরি

হজ কাকে বলে, কত প্রকার ও কী কী

আজকের নামাজের সময়সূচি: ১৩ মে ২০২৬

কোরবানির দিন হাঁস-মুরগি জবাই করা কি জায়েজ

ইটনা শাহি মসজিদ: হাওরে ৫০০ বছরের মোগল স্থাপত্য

আজকের নামাজের সময়সূচি: ১২ মে ২০২৬

বৃষ্টির সময় নবীজি (সা.) যেসব আমল করতেন