হোম > ইসলাম

হজের ১০টি গুরুত্বপূর্ণ সুন্নত

ইসলাম ডেস্ক 

ছবি: সংগৃহীত

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক—ধ্বনিতে মুখরিত হজের সফর মুমিনের জন্য পরম পাওয়া। এই মহান ইবাদতকে মহানবী (সা.)-এর প্রদর্শিত পদ্ধতিতে সম্পন্ন করাই হলো প্রকৃত সফলতা। হজের ফরজ ও ওয়াজিব কাজগুলোর পাশাপাশি সুন্নত বিধানগুলোর প্রতি যত্নশীল হওয়া হাজিদের নৈতিক দায়িত্ব। কারণ সুন্নতের মাঝেই লুকিয়ে থাকে ইবাদতের নুর ও মাধুর্য। সুন্নতের অনুসরণ হজের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেয় এবং ইবাদতকে পূর্ণতা দান করে।

নিচে হজের প্রধান ১০টি সুন্নত বিস্তারিত আলোচনা করা হলো:

১. তাওয়াফে কুদুম করা: মক্কার বাইরে থেকে আগত ইফরাদ ও কিরান হজ পালনকারীদের জন্য মক্কায় পৌঁছে সর্বপ্রথম যে তাওয়াফ করতে হয়, তাকে তাওয়াফে কুদুম বলে। এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নত।

২. তাওয়াফে রমল করা: হজের তাওয়াফের প্রথম তিন চক্করে পুরুষদের জন্য বীরদর্পে বা সৈনিকের মতো কাঁধ হেলিয়ে দ্রুত পদক্ষেপে চলা সুন্নত। একে ইসলামি পরিভাষায় ‘রমল’ বলা হয়।

৩. নির্ধারিত খুতবা শোনা: হজের সময় তিনটি স্থানে খুতবা বা ভাষণ প্রদান করা সুন্নত।

৭ জিলহজ হারাম শরিফে।

৯ জিলহজ আরাফার মসজিদে নামিরাতে।

১১ জিলহজ মিনাতে।

৪. মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ ও রাত যাপন: ৮ জিলহজ মক্কা থেকে মিনায় গিয়ে জোহর, আসর, মাগরিব, এশা ও ফজর—এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং ওই রাতে সেখানে অবস্থান করা সুন্নত।

৫. আরাফাতের দিকে রওনা হওয়া: ৯ জিলহজ সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হওয়া।

৬. আরাফায় অবস্থানের পূর্বে গোসল: ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের উদ্দেশ্যে দুপুরের আগে (জোহরের পূর্বে) গোসল করা সুন্নত।

৭. সূর্যাস্তের পর আরাফা ত্যাগ: ৯ জিলহজ আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে তারপর মুজদালিফার উদ্দেশে রওনা হওয়া।

৮. মুজদালিফার দিকে যাত্রা: আরাফা থেকে ফেরার পথে মুজদালিফার দিকে অগ্রসর হওয়া এবং সেখানে রাত যাপন করা।

৯. মিনাতে রাত যাপন: হজের কোরবানির দিনগুলোতে অর্থাৎ ১০, ১১ ও ১২ জিলহজ রাতগুলো মিনাতে অতিবাহিত করা সুন্নত।

১০. হাজরে আসওয়াদে চুমু: তাওয়াফের প্রত্যেক চক্করে হাজরে আসওয়াদে চুমু দেওয়া। চুমু দেওয়া সম্ভব না হলে হাজরে আসওয়াদের দিকে হাত উঁচিয়ে ইশারা করে হাতে চুমু দেওয়া সুন্নত।

হজ একটি দীর্ঘ ও পরিশ্রমসাধ্য ইবাদত। এর প্রতিটি পদক্ষেপে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতের অনুসরণ করলে হজের আধ্যাত্মিকতা বৃদ্ধি পায়। যদিও সুন্নত ছুটে গেলে হজ বাতিল হয় না, তবে জেনে-বুঝে সুন্নত ত্যাগ করা মাকরুহ এবং সওয়াব কমানোর কারণ হতে পারে।

ওহি কাকে বলে, কত প্রকার

আজকের নামাজের সময়সূচি: ২৮ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২৭ জুন ২০২৬

আশুরার সঙ্গে জড়িয়ে আছে যেসব ইতিহাস

মহররম মাসে যেসব কাজ থেকে বিরত থাকা উচিত

যেভাবে আশুরার দিন কাটাতেন প্রিয় নবী (সা.)

ইসলামে মাদকমুক্ত সমাজ গঠনের রূপরেখা

আজকের নামাজের সময়সূচি: ২৬ জুন ২০২৬

আজ পবিত্র আশুরা

ব্যথা দূর করতে রাসুল (সা.) যে দোয়া শিখিয়েছেন