হোম > ইসলাম

জিলহজের প্রথম দশকের মর্যাদা

হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

ইসলামে জিলহজের প্রথম দশকের আলাদা গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দশকের রাতগুলোর শপথ করেছেন। এরশাদ হয়েছে, ‘শপথ প্রত্যুষের এবং দশ রাতের।’ (সুরা ফাজর: ১-২) অন্য আয়াতে এরশাদ হয়েছে, ‘যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদের চতুষ্পদ জন্তু থেকে যা রিজিক হিসেবে দান করেছেন, তার ওপর নির্দিষ্ট দিনগুলোয় আল্লাহর নাম স্মরণ করতে পারে।’ (সুরা হজ: ২৮) প্রথম আয়াতের ‘দশ রাত’ এবং দ্বিতীয় আয়াতের ‘নির্দিষ্ট দিনগুলো’ থেকে জিলহজ মাসের প্রথম দশককেই বোঝানো হয়েছে।

অন্যদিকে হাদিসে এ মাসের প্রথম ১০ দিনকে শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে। যেমন হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, ‘এমন কোনো দিন নেই যার আমল জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় হবে।’ প্রশ্ন করা হলো, ‘হে আল্লাহর রাসুল (সা.), আল্লাহর পথে যুদ্ধ করা থেকেও কি অধিক প্রিয়?’ রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘হ্যাঁ, যুদ্ধ করা থেকেও অধিক প্রিয়। তবে যদি এমন হয় যে ব্যক্তি তার জানমাল নিয়ে আল্লাহর পথে বের হলো এবং এর কোনো কিছুই ফেরত নিয়ে এলো না।’ (বুখারি ও তিরমিজি)

অন্য হাদিসে হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আরাফাতের দিনে রোজা বিগত এক বছর ও আগত এক বছরের গুনাহের কাফফারা হবে বলে আল্লাহর কাছে আমি আশাবাদী।’ (মুসলিম) এ ছাড়া দশম দিন তথা কোরবানির দিনটি আল্লাহর কাছে অত্যন্ত মহান। নবী (সা.) এ দিনগুলোতে বেশি বেশি তাহলিল ও তাকবির পাঠ করতে নির্দেশ দিয়েছেন। 

লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

শিরক থেকে বাঁচতে যে ৯ বিষয়ে সতর্ক থাকা জরুরি

নতুন চাঁদ দেখা: অবহেলিত এক গুরুত্বপূর্ণ বিধান

কাবা শরিফের গিলাফ নিয়ে যে তথ্যগুলো আপনাকে অবাক করবে

প্রিয় নবীজির সেবক ছিলেন যে ৬ সাহাবি

কেপ ভার্দেতে যেমন চলছে মুসলমানদের জীবনযাত্রা

জার্সি পরে নামাজ আদায়ের বিধান কী

আজকের নামাজের সময়সূচি: ১৬ জুন ২০২৬

স্পেনের মসজিদগুলো যেভাবে ধর্মীয় শিক্ষার কেন্দ্র হয়ে উঠছে

আজ রাতে নতুন গিলাফে সাজবে পবিত্র কাবা

ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন ছিলেন যিনি