কোরবানি আল্লাহর পছন্দনীয় আমল। এ জন্য যুগে যুগে পৃথিবীতে আগমনকারী সব উম্মতের ওপর কোরবানির বিধান দেওয়া হয়েছিল। কোরবানি যেহেতু আল্লাহর নামে পশু জবাইয়ের মাধ্যমে পালন করতে হয়, এ জন্য পশু নির্বাচনের ক্ষেত্রে শরিয়ত কিছু সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে।
এ ছাড়া পশু নির্বাচনে সুস্থতা ও সৌন্দর্যের প্রতি গুরুত্ব দেওয়া সুন্নতের অংশ। নবীজি (সা.) সুন্দর ও উত্তম পশু কোরবানি করতেন।