হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের গুয়ামে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার মিসাইল

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার মিসাইল। গত রোববার পরীক্ষা চালানো মাঝারি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির (আইবিআরএম) এই সক্ষমতা সম্পর্কে এপি নিউজের এক প্রতিবেদনে জানা গেছে। 

এপি নিউজের ওই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর সক্ষমতাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এটি যুক্তরাষ্ট্রের জন্য স্পষ্ট হুমকি। বিশেষজ্ঞরা আরও বলছেন, এই পরীক্ষা উত্তর কোরিয়ার ওপর থেকে অবরোধ তুলে নিয়ে দেশটিকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য করার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল। 

এদিকে, উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই হসং-১২ নামের ওই মাঝারি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা মূলত দেশটির সামগ্রিক সামরিক সক্ষমতা যাচাই করার একটি অংশ। 

এটি ২০১৭ সালের পর থেকে সবচেয়ে বড় এবং এটি মাঝারি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইআরবিএম) পরীক্ষা। এই ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের দিকে নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৫২ মিনিটের দিকে মিসাইলটি নিক্ষেপ করে পিয়ংইয়ং। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ২ হাজার কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছায়। ৩০ মিনিটের মধ্যে তা প্রায় ৮০০ কিলোমিটার দূরত্বে পাড়ি দিতে হয়। 

উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। 

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন হামলা

ইরান চুক্তি: সৌদি আরব-কাতারকে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরের আহ্বান ট্রাম্পের

তাড়া নেই, চুক্তি সই না হলে অবরোধ চলবেই: ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ বলছেন ট্রাম্প, উদ্বেগে ইসরায়েল

হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি, নিজেকে ‘ঈশ্বর’ দাবি করতেন নিহত বন্দুকধারী

চুক্তি নাকি হামলা, রোববারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের ফিরতে হবে নিজ দেশে

এআইয়ের নাম শুনেই খেপে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীরা

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড

ইরান যুদ্ধের জন্য তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র