হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হত্যাকাণ্ডের ৩০ বছর পর প্রমাণ খুঁজতে তল্লাশি চালাল মার্কিন পুলিশ 

ডয়েচে ভেলে

প্রায় ৩ দশক আগে আগে মার্কিন র‍্যাপ কিংবদন্তি টুপাক শাকুরকে গুলি করে হত্যা করা হয়। তার হত্যার পর ৩০ বছর পেরিয়ে গেলেও রহস্যের কিনারা করতে পারেনি নেভাদার পুলিশ। অবশেষে ৩০ বছর পর এসে সেই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি বাড়িতে হত্যা চালিয়েছে পুলিশ। 

যুক্তরাষ্ট্রে নেভাদা রাজ্যের পুলিশ জানিয়েছে, প্রায় তিন দশক আগে র্যাপ কিংবদন্তি টুপাক শাকুরের হত্যার সঙ্গে তাদের এই বাড়ি তল্লাশির সম্পর্ক রয়েছে। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সোমবার হেন্ডারসন শহরের একটি বাড়িতে তাঁরা তল্লাশি চালিয়েছে। তল্লাশির কথা জানালেও পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। 

 ১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর একটি ট্রাফিক সিগন্যালে গুলি করা হত্যা করা হয় শাকুরকে। গুলি করার কয়েক দিন পর মাত্র ২৫ বছর বয়সে হাসপাতালে মারা যান এই তুমুল জনপ্রিয় র‍্যাপার। সেই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, ঘটনার প্রত্যক্ষদর্শীরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেননি। 

সম্প্রতি তল্লাশির বিষয়ে লাস ভেগাসের সংবাদমাধ্যম রিভিউ জার্নালকে নেভাদা পুলিশের লেফটেন্যান্ট জেসন জোহানসন জানিয়েছেন, ‘এই মামলা এখনো অমীমাংসিত। কিন্তু আমরা আশা করি একদিন আমরা এই অবস্থার পরিবর্তন আনতে পারব।’ 

কে ছিলেন টুপাক শাকুর? 

অল্প বয়স চলে যাওয়া তরুণ এই র‍্যাপারের ক্যারিয়ার স্বল্প সময়ের হলেও র্যাপ ঘরানায় তিনি চিরকালের জন্য নিজের অবস্থান তৈরি করে গেছেন। তার মৃত্যুর পরও অনেক দিন তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তিনি ছয়টি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। তার পাঁচটি অ্যালবাম বিলবোর্ড টপ চার্টের শীর্ষে স্থান করে নিয়েছিল। তার মৃত্যুর পরও তিনটি গান মুক্তি পেয়েছিল। 

নিজের গানে তিনি কৃষ্ণাঙ্গ মার্কিনিদের সমস্যাগুলো তুলে ধরতেন। পুলিশি বর্বরতা, গণগ্রেপ্তারসহ নানা বিষয়েই গান গেয়েছেন তিনি। তার মা আফেনি কৃষ্ণাঙ্গ মার্কিনিদের অধিকার রক্ষার আন্দোলন ‘ব্ল্যাক প্যান্থার’-এর একজন অ্যাকটিভিস্ট ছিলেন। 

গান বিষয়বস্তু ছাড়াও আরেক র‍্যাপার দ্য নটোরিয়াস খ্যাত বি. আই. জি-এর সঙ্গে শাকুরের প্রতিদ্বন্দ্বিতাও তার খ্যাতির আরেকটি কারণ ছিল। অনেক তার মৃত্যুর সঙ্গেও দ্য নটোরিয়াসের সম্পর্ক খুঁজে পান। 

নিউইয়র্কে জন্ম নিলেও শাকুর পশ্চিম উপকূলের ব্যান্ড দল ‘ডেথ রো রেকর্ডসের’ জন্য গান গাইতেন। পূর্ব উপকূলের ‘ব্যাড বয়’ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার মুখ হয়ে উঠেছিলেন তিনি। দ্য নটোরিয়াস বি. আই. জি-এর অ্যালবাম মুক্তি পেত ব্যাড বয় এন্টারটেইনমেন্ট থেকে। শাকুরের মৃত্যুর মাত্র ছয় মাস পর দ্য নটোরিয়াস বি. আই. জিও গুলিতে নিহত হন।

যুক্তরাষ্ট্রে কুরআনের আয়াতে উদ্বুদ্ধ হয়ে যেভাবে বাসভর্তি শিশুদের প্রাণ বাঁচালেন যুবক

আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

২৩০০ আবেদন করেও চাকরি পাননি প্রিন্সটন থেকে পিএইচডি করা মার্কিন গবেষক

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীলনকশার ইঙ্গিত

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

ট্রাম্প প্রশাসন বলছে—পুতিন ‘মানবতাবাদী’

চীনের মোকাবিলায় শক্তিশালী ‘ডিপ কভার’ স্পাই নেটওয়ার্ক গড়ছে যুক্তরাষ্ট্র

সংবাদ সরাও, অন্যথায় ফল ভুগতে হবে: মার্কিন সংবাদমাধ্যমকে ট্রাম্প প্রশাসনের হুমকি

আবার চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন

ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী