হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, বাঁচার সম্ভাবনা ১ শতাংশ: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। তবে দুই পক্ষের দেওয়া শর্তাবলিতে কোনো পক্ষই একমত হতে পারেনি। ফলে যুদ্ধবিরতি চুক্তিটি এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প আজ সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করেছেন, এই যুদ্ধবিরতি এখন ‘ম্যাসিভ লাইফ সাপোর্টে’ (চরম সংকটাপন্ন অবস্থায়) রয়েছে।

চলমান এই শান্তি আলোচনা নিয়ে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে উপমা টেনে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতিটি এখন লাইফ সাপোর্টে রয়েছে। ঠিক যেমন মুমূর্ষু রোগীর আত্মীয়স্বজনের সামনে এসে চিকিৎসক বলেন—‘জনাব, আপনার প্রিয় মানুষটির বেঁচে থাকার সম্ভাবনা এখন মাত্র ১ শতাংশ’।

মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের পক্ষ থেকে যে জবাব দেওয়া হয়েছিল, তাকে সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের শর্তগুলোর সমালোচনা করে ট্রাম্প বলেন, এটা একটা স্টুপিড প্রস্তাব এবং কোনো বুদ্ধিমান মানুষ এটি গ্রহণ করবে না।

যুদ্ধ বন্ধে দেশীয় ও আন্তর্জাতিক মহলের ক্রমবর্ধমান চাপ থাকা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে কোনো ধরনের আপস করতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাঁর একমাত্র লক্ষ্য হলো ইরানের বিরুদ্ধে ‘সম্পূর্ণ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করা।

শান্তি চুক্তির জন্য কোনো চাপ অনুভব করছেন না দাবি করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে যাচ্ছি। ইরান হয়তো ভাবছে, এক সময় আমি এই যুদ্ধ নিয়ে ক্লান্ত হয়ে পড়ব, কিংবা বিরক্ত হয়ে যাব, অথবা কোনো চাপের মুখে পিছু হটব। কিন্তু তাদের জেনে রাখা ভালো, আমার ওপর কোনো ধরনের চাপ নেই।’

এর আগে গতকাল যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয় ইরান। তবে, ইরানের দেওয়া জবাব পছন্দ হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি ইরানের প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেন।

সাড়ে ৪ লাখ ডলারের চাকরি ছেড়ে ‘হালাল বারবিকিউ’ রেস্তোরাঁ, আয় কত জানেন

ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনাতে চান ট্রাম্প, তেহরানের প্রত্যাখ্যান

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যেভাবে ইসরায়েলপন্থীদের ভিত নাড়িয়ে দিচ্ছেন মামদানি

ইরান যুদ্ধের ব্যয় বহনে কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

১৯৭৩ সালের পর প্রথম: ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিয়ে সিনেটে বিল পাস

নিউইয়র্কে ফের মামদানি ম্যাজিক, প্রাইমারিতে বামপন্থীদের জয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের গুঞ্জন, ট্রাম্পের শুভকামনা

সমঝোতা না হলে হরমুজের নিয়ন্ত্রণ ও টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প