হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ডেলটার চেয়ে গুরুতর নয় ওমিক্রন: শীর্ষ মার্কিন বিজ্ঞানী 

করোনার ডেলটা ধরনের চেয়ে গুরুতর নয় নতুন ধরন ওমিক্রন। এমনটি দাবি করলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ বিজ্ঞানী অ্যান্থনি ফাউচি। তবে এই শীর্ষ বিজ্ঞানী সতর্ক করে বলেছেন, ওমিক্রনের তীব্রতা বুঝতে আরও কয়েক সপ্তাহ প্রয়োজন। 

এএফপির সঙ্গে সাক্ষাৎকারে ওমিক্রনের তথ্যকে তিন ভাগে বিভক্ত করেছে ফাউচি।  সংক্রমণের ক্ষমতা, পুনঃসংক্রমণের ক্ষমতা ও অসুস্থতার তীব্রতার বিষয়টি ব্যাখ্যা করেছেন ফাউচি।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ফাউচি বলেন, প্রাথমিক ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে, নতুন ধরনটি স্পষ্টভাবে অত্যন্ত সংক্রমণযোগ্য।  এটি ডেলটার চেয়েও বেশি সংক্রমণযোগ্য। 

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত তথ্য থেকে বোঝা যায়, ওমিক্রনের সংক্রমণ এবং পুনঃসংক্রমণের ক্ষমতা বেশি। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, টিকা থেকে প্রাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে পারে না এই ধরন।  

সাক্ষাৎকারে ফাউচি বলেন, ওমিক্রনের বিরুদ্ধে বর্তমান ভ্যাকসিনগুলো কতটুকু কার্যকর তা আগামী এক সপ্তাহের মধ্যে আসা উচিত। 

ওমিক্রন কেমন গুরুতর—এই প্রশ্নের জবাবে ফাউচি বলেন, এটি  অবশ্যই ডেলটার চেয়ে বেশি গুরুতর নয়। প্রাপ্ত কিছু তথ্য থেকে বোঝা যাচ্ছে, এটি কম গুরুতর হতে পারে। কারণ আপনি যখন দক্ষিণ আফ্রিকায় কিছু গোষ্ঠীর দিকে তাকান, তখন সংক্রমণের সংখ্যা এবং হাসপাতালে ভর্তির সংখ্যার মধ্যে অনুপাত ডেলটার তুলনায় কম বলে মনে হয়।

তবে এই তথ্য অতিরিক্ত ব্যাখ্যা না করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন ফাউচি। তিনি বলেন,  যে জনসংখ্যাকে অনুসরণ করা হচ্ছে তাঁরা তরুণ এবং তাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা কম। গুরুতর কতটুকু তা বুঝতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এপস্টেইন, জানালেন বিল গেটস

ইরান আমাদের বোকা বানাচ্ছে, আজ আবার হামলা চালাব: ট্রাম্প

৩৭ বার ইরানের সঙ্গে ‘চুক্তির’ দ্বারপ্রান্তে পৌঁছানোর দাবি ট্রাম্পের, বাস্তবতা ভিন্ন