হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

লেবানন এই যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন নেই বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার (৮ এপ্রিল) লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের এই লড়াইকে একটি ‘আলাদা সংঘর্ষ’ হিসেবে অভিহিত করেন।

ট্রাম্প বলেন, হিজবুল্লাহর কারণে তাদের এই চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি। ওটাও (লেবানন পরিস্থিতি) একসময় দেখে নেওয়া হবে। সব ঠিক হয়ে যাবে।

অথচ গতকাল মঙ্গলবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিয়ে লেবাননসহ সব স্থানে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। এই মুহূর্ত থেকেই এই ঘোষণা কার্যকর হবে।’

ইসরায়েলের চ্যানেল ১২-ও জানিয়েছিল, ইরান এই চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার জন্য জোর দিয়েছিল। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুরু থেকেই লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন।

তবে নেতানিয়াহুর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননজুড়ে ইতিহাসের অন্যতম তীব্র হামলা শুরু করে ইসরায়েল। জনবহুল এলাকার আবাসিক ভবন, মসজিদ, মেডিকেল সেন্টার, যানবাহন, এমনকি কবরস্থানেও বোমা হামলা চালানো হয়েছে।

তবে লেবাননকে চুক্তির বাইরে রাখায় পুরো অঞ্চলের যুদ্ধবিরতি এখন হুমকির মুখে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেহরান এই হামলার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফারস নিউজ জানিয়েছে, লেবাননে হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল স্থগিত করা হয়েছে।

তাসনিম নিউজ এজেন্সি এক ইরানি সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকে, তবে তেহরান এই চুক্তি থেকে বেরিয়ে আসবে। আল-জাজিরা আরবিকে এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা বলেন, ‘লেবাননে করা অপরাধের জন্য আমরা ইসরায়েলকে শাস্তি দেব। যুদ্ধবিরতি পুরো অঞ্চলের জন্যই প্রযোজ্য।’ তবে হামলার পর কয়েক ঘণ্টা পার হলেও ইরান এখনো ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছোড়েনি।

ইরান চুক্তি: সৌদি আরব-কাতারকে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরের আহ্বান ট্রাম্পের

তাড়া নেই, চুক্তি সই না হলে অবরোধ চলবেই: ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ বলছেন ট্রাম্প, উদ্বেগে ইসরায়েল

হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি, নিজেকে ‘ঈশ্বর’ দাবি করতেন নিহত বন্দুকধারী

চুক্তি নাকি হামলা, রোববারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের ফিরতে হবে নিজ দেশে

এআইয়ের নাম শুনেই খেপে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীরা

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড

ইরান যুদ্ধের জন্য তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র

মাত্র ৫০ ডলারে ফুটবল বিশ্বকাপের টিকিট দিচ্ছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি