হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, ৮ শিশুসহ ১২ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের একটি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় বুধবার সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে। 

ফিলাডেলফিয়া দমকল বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে আট শিশুও রয়েছে।

এ নিয়ে ফিলাডেলফিয়া দমকল বাহিনীর কমিশনার ক্রেইগ মারফি জানান, তাঁর দেখা সবচেয়ে ভয়াবহ আগুন ছিল এটি। তিনি বলেন, ‘আগুন লাগার কারণ হিসেবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত সন্দেহজনক কিছু না বললেও যেহেতু এখানে প্রাণহানি হয়েছে, তাই আমরা এর তদন্ত করব।’

মারফি জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর আট বাসিন্দা ভবনটি থেকে পালাতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় তিনতলা ভবনটিতে ২৬ জন বাসিন্দা ছিলেন। 

আগুন লাগা এই ভবন সরকারি অর্থায়নে নির্মিত হয়েছিল। এটি ফিলাডেলফিয়া হাউজিং অথরিটির তত্ত্বাবধানে ছিল। ১৯৫০ সাল থেকেই এটিকে দুটি অ্যাপার্টমেন্টে বিভক্ত করা হয়। কর্মকর্তারা বলছেন, সর্বশেষ ২০২০ সালে ভবনটি পরিদর্শন করা হয়েছিল। সে সময় ভবনটিতে চারটি স্মোক ডিটেক্টর কার্যকর ছিল। তবে বুধবারের ওই আগুনের সময় সেগুলো কোনো কাজ করেনি।

এক সংবাদ সম্মেলনে ফিলাডেলফিয়ার মেয়র জিম কেনি বলেন, এটি শহরের ইতিহাসে সবচেয়ে বিপর্যয়কর দিনগুলোর একটি। এইভাবে এত মানুষের মৃত্যু সত্যিই অনেক কষ্টের। একসঙ্গে এতগুলো শিশুর মৃত্যুও বেদনার।

২৩০০ আবেদন করেও চাকরি পাননি প্রিন্সটন থেকে পিএইচডি করা মার্কিন গবেষক

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীলনকশার ইঙ্গিত

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

ট্রাম্প প্রশাসন বলছে—পুতিন ‘মানবতাবাদী’

চীনের মোকাবিলায় শক্তিশালী ‘ডিপ কভার’ স্পাই নেটওয়ার্ক গড়ছে যুক্তরাষ্ট্র

সংবাদ সরাও, অন্যথায় ফল ভুগতে হবে: মার্কিন সংবাদমাধ্যমকে ট্রাম্প প্রশাসনের হুমকি

আবার চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন

ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পৌনে দুই বছরে ৩ লাখের বেশি অভিবাসীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

ইসরায়েলের নির্বাচন: ট্রাম্প সমর্থন দিলেও নেতানিয়াহুর পক্ষে নন মার্কিন ভাইস প্রেসিডেন্ট