হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেনে হামলা হলে ৫০ হাজার লোকের প্রাণহানির আশঙ্কা যুক্তরাষ্ট্রের 

ইউক্রেন সম্পূর্ণরূপে দখলে নিতে রাশিয়ার মোট সেনাশক্তির ৭০ শতাংশ লাগবে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে দেশটি দখলে নিতে মাত্র কয়েক দিন সময় লাগবে এবং এ সময় ৫০ হাজার প্রাণহানি হতে পারে। শনিবার যুক্তরাষ্ট্রের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা এক মূল্যায়নের বরাত দিয়ে এই মন্তব্য করেছে। রয়টার্স এবং বিবিসির প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

ইউক্রেন রাশিয়ার হামলা হলে ৫ হাজার থেকে ২৫ হাজার ইউক্রেনীয় সৈন্য এবং ৩ হাজার থেকে ১০ হাজার রুশ সৈন্য হতাহত হতে পারে। এ ছাড়া বেসামরিক হতাহতের সংখ্যা ২৫ হাজার থেকে ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন ওই দুই মার্কিন কর্মকর্তা।

ওই দুই কর্মকর্তা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিগত দুই সপ্তাহে রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনসংখ্যা ৬০ ব্যাটালিয়ন থেকে ৮৪ ব্যাটালিয়নে উন্নীত করেছে। অথচ রাশিয়া বলছে ইউক্রেন আক্রমণের কোনো ইচ্ছা তাঁদের নেই, কিন্তু ইউক্রেন সীমান্তে ইতিমধ্যে দেশটির মোট সেনাশক্তির ৭০ ভাগই সমবেত করেছে।

ওই দুই কর্মকর্তা আরও জানিয়েছেন, রুশ বাহিনীর এমন স্থিতাবস্থা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা এ সময় ওই এলাকাটি বরফে আচ্ছন্ন থাকে। তবে ওই কর্মকর্তারা বলছেন, রাশিয়ান সামরিক ইউনিট গুলিকে আগামী মার্চ নাগাদ স্থিতাবস্থা ভেঙে চলাচলের অনুমতি দেওয়া হতে পারে।

ইউরোপে চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে মন্তব্য করল যুক্তরাষ্ট্র।

হামলা সম্পর্কিত আরও পড়ুন:

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের ভিসা বন্ড স্থায়ী করল যুক্তরাষ্ট্র, দিতে হবে ২০ হাজার ডলার

মার্কিন ঘাঁটিতে ১০২ মিলিয়ন ডলারের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ক্ষেপণাস্ত্র ভান্ডারে টান, মজুত বাড়াতে ৫৮.৬ বিলিয়ন ডলার ঢালছে যুক্তরাষ্ট্র

সেনাদের মোবাইলে ধারণ করা ভিডিও বিপদ ডেকে আনছে মার্কিন বাহিনীর

নিউসমের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশ রিপ্পির

মেলানিয়া ও ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানে ভিডিও প্রকাশ

ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক—দৃঢ় সমর্থনের কথা জানালেন জেলেনস্কি

একই দিনে ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন জেলেনস্কি ও নেতানিয়াহু

হামলা বন্ধ করে ইরানকে অর্থনৈতিকভাবে ভাঙতে চায় যুক্তরাষ্ট্র, ফের কঠোর নিষেধাজ্ঞার পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে ছয় শিশুসন্তানসহ দম্পতির মরদেহ উদ্ধার, হত্যার পর আত্মহত্যা বলে সন্দেহ