হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাইডেন–মের্কেলের সাক্ষাৎ

রয়টার্স, ওয়াশিংটন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল গতকাল হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন। রাশিয়াসহ বিভিন্ন বিষয়ে তাঁরা কথা বলেছেন। 

রাশিয়া–জার্মানির নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন নিয়ে শুরু থেকে উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের শঙ্কা, ইউক্রেনকে কেন্দ্র করে পাইপলাইনটিকে ভূরাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে মস্কো। কিন্তু ১ হাজার ১০০ কোটি ডলারের প্রকল্পটির কাজ চলতি বছরের সেপ্টেম্বরে শেষ হবে বলে আশা করা হচ্ছে। 

মের্কেলের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে বাইডেন বলেন, কোনো ক্ষেত্রে ভিন্নমত পোষণ করতে পারা স্বাস্থ্যকর বন্ধুত্বের লক্ষণ। অন্যদিকে নিজেদের কাছে বন্ধুত্বের মূল্য অনেক বেশি বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর। 

১৬ বছর ধরে জার্মানির চ্যান্সেলরের দায়িত্ব পালনকারী মের্কেল আগামী সেপ্টেম্বরে অবসরে যাবেন। তাই হোয়াইট হাউসে জার্মানির চ্যান্সেলর হিসেবে তাঁর শেষ সফর। এদিকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ‘আপনার নজির স্থাপনকারী রাজনৈতিক জীবন জার্মান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’ 

 

কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ শেষ হতে পারে: মার্কিন জ্বালানিমন্ত্রী

আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সরকারি সংস্থার

ইরান যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন ট্রাম্প: মার্কিন সিনেটর

যুদ্ধ নিয়ে বাজিতে মজেছে মার্কিনরা, বড় হচ্ছে জুয়ার বাজার

যুদ্ধ নিয়ে ‘বিকৃত তথ্য’ ছড়ালে লাইসেন্স বাতিল: মার্কিন গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার হুঁশিয়ারি

স্রেফ মজা করার জন্যই ইরানের খারগ দ্বীপে আরও হামলা করবেন ট্রাম্প

ইরান চুক্তি করতে মরিয়া, তবে শর্ত মনঃপূত নয়: ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে মিত্রদের যুদ্ধজাহাজ পাঠানোর ডাক ট্রাম্পের

যেকোনো উপায়ে হরমুজ প্রণালি খুলব: ট্রাম্প

ট্রাম্প পুতিনের ‘পোষা কুকুর’, বললেন ক্যালিফোর্নিয়ার গভর্নর