হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আমি পাশে না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

জি-সেভেন সম্মেলনের ফাঁকে মধ্যাহ্ন ভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবানন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। এ সময় তিনি আরও বলেন, তিনি পাশে না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না।

ফ্রান্সে চলমান জি৭ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন ট্রাম্প। এর আগেও তিনি লেবানন ইস্যুতে নেতানিয়াহুর উদ্দেশে কড়া সুরে কথা বলেছেন। ইরানের সঙ্গে চুক্তির চূড়ান্ত ধাপের মধ্যেই সম্প্রতি ইসরায়েল বৈরুতে হামলা চালিয়েছে। এরপর ট্রাম্প প্রায় ধমকের সুরে ইরান চুক্তি সম্পাদনের আগপর্যন্ত ইসরায়েলকে থামতে বলেছিলেন।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, আজ মঙ্গলবার জি৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র পাশে না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকবে না। এ সময় তিনি সুস্পষ্টভাবে বলেন, ‘আমি পাশে না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকবে না। কারণ আমি যা করেছি, তা আর কোনো (মার্কিন) প্রেসিডেন্টের করার ইচ্ছা ছিল না।’

নেতানিয়াহুর সঙ্গে তাঁর দারুণ সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তবে লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর (নেতানিয়াহু) আরও দায়িত্বশীল হওয়া উচিত।’ তিনি আরও বলেন, ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে লড়ছে, কিন্তু তারা অনেক বেশি মানুষ হত্যা করছে।

ট্রাম্প বলেন, ‘কাউকে খুঁজে বের করতে আপনার একটি ভবনে বারবার কড়া নাড়ার প্রয়োজন নেই। কারণ, সেই ভবনে অনেক মানুষের বসবাস, এবং তারা সবাই হিজবুল্লাহ নয়।’ তিনি বলেন, ‘আমি ইসরায়েলকে পরামর্শ দিয়েছিলাম যে হিজবুল্লার বিষয়টা সিরিয়া দেখুক। কারণ, তারা বিষয়টি আরও ভালোভাবে সামাল দিতে সক্ষম।’

ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে: ট্রাম্প

ট্রাম্প-ইরান চুক্তি: নেতানিয়াহুর সবচেয়ে বড় কূটনৈতিক দুঃস্বপ্ন

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

রোববারই ডিজিটালি সই হয়েছে ইরান চুক্তি: যুক্তরাষ্ট্র

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১