হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টেক্সাসে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্লিভল্যান্ডের একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ৮ বছর বয়সী শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফের কার্যালয়ের কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নিহতদের পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তাঁরা হন্ডুরাস থেকে এসেছেন। সন্দেহভাজন হামলাকারী রাইফেল দিয়ে গুলি চালান। হামলার পরই তিনি পালিয়ে যান। স্থানীয় সময় শুক্রবার সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনা সম্পর্কে জানতে পারে। পরে পুলিশ গিয়ে দেখে, গুলিবিদ্ধ অবস্থায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। হামলার সময় বাড়িতে ১০ জন মানুষ ছিল। 

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য মতে, চলতি বছর যুক্তরাষ্ট্রে ১৭৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এগিয়ে ভ্যান্স: জরিপ

নো কিংস: ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে লাখো মানুষের বিক্ষোভ মিছিল

হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

শিগগির ইরান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

ফোনালাপে নেতানিয়াহুকে উচ্চ স্বরে তিরস্কার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ট্রাম্পের বিজ্ঞান প্যানেলে ৯ ধনকুবের, বিজ্ঞানী একজন

সৌদি যুবরাজ আমাকে তোষামোদ করছেন: ট্রাম্প

ইরান আর মধ্যপ্রাচ্যের ‘বুলি’ নয়, তারা এখন পালাচ্ছে: ট্রাম্প

স্থল সৈন্যের প্রয়োজন নেই, কয়েক সপ্তাহেই শেষ হবে ইরান যুদ্ধ: রুবিও