হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কেন্টাকি টর্নেডো: মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্য গত শুক্রবার ৩৬৫ কিলোমিটার বেগের এক টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে। এখনো পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে কেন্টাকির গভর্নর। 

গভর্নর অ্যান্ডি বেশির বলেছেন, বেঁচে থাকা লোকদের খুঁজে পাওয়ার আশা কমে গেছে।  তিনি এটা কে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী টর্নেডো বলে উল্লেখ করেছেন। বিবিসির খবরে এমনটাই জানানো হয়েছে। 

গভর্নর বলেছেন, টর্নেডোর লাইনে দাঁড়িয়ে থাকা কিছুই এখন আর দাঁড়িয়ে নেই।

এ ছাড়া আরও চার রাজ্য ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

গভর্নর অ্যান্ডি বেশির জানিয়েছেন, একটি মোমবাতির কারখানায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। টর্নেডোটি ওই কারখানাটিতে সরাসরি আঘাত হানার পর সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

টর্নেডোতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মেফিল্ড শহর। গভর্নর সেই শহর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান। 

এর আগে ১৯২৫ সালে যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ২১৯ মাইল বেগে টর্নেডো আঘাত হেনেছিল। সে সময় ৬৯৫ জনের মৃত্যু হয়েছিল।

আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

২৩০০ আবেদন করেও চাকরি পাননি প্রিন্সটন থেকে পিএইচডি করা মার্কিন গবেষক

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীলনকশার ইঙ্গিত

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

ট্রাম্প প্রশাসন বলছে—পুতিন ‘মানবতাবাদী’

চীনের মোকাবিলায় শক্তিশালী ‘ডিপ কভার’ স্পাই নেটওয়ার্ক গড়ছে যুক্তরাষ্ট্র

সংবাদ সরাও, অন্যথায় ফল ভুগতে হবে: মার্কিন সংবাদমাধ্যমকে ট্রাম্প প্রশাসনের হুমকি

আবার চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন

ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পৌনে দুই বছরে ৩ লাখের বেশি অভিবাসীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন