হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে পরিবর্তনের আভাস

ঢাকা: চলতি মাসেই বিচ্ছেদের ঘোষণা দেন সফটওয়্যার জায়ান্ট বিল গেটস এবং তাঁর স্ত্রী মেলিন্ডা। তখন দুজনই বলেছিলেন, তাদের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে এই বিচ্ছেদের কোনো প্রভাব পড়বে না।

তবে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ডিভোর্সের ঘোষণা দেওয়ার এক মাস না পেরোতেই ফাউন্ডেশনের কাঠামোতে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা করছেন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ফাউন্ডেশনের জন্য একটি নতুন পর্ষদ গঠন ও সেখানে বাইরের পরিচালক অন্তর্ভুক্ত করার বিষয়ে বিল এবং মেলিন্ডা আলোচনা করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মূলত মেলিন্ডাই এই আলোচনার উদ্যোগ নিয়েছেন। বিচ্ছেদের পরও যাতে ফাউন্ডেশনের কাজের গতি ও স্থিতিশীলতা বজায় থাকে সে উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা বিশ্বের বৃহত্তম দাতব্য সংস্থাগুলোর মধ্যে অন্যতম বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ২৭ বছর আগে বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতি গড়ে তোলেন সংস্থাটি।

জানা গেছে, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ট্রাস্টি হিসেবে বর্তমানে তিনজন রয়েছেন। তাঁরা হলেন-বিল গেটস, মেলিন্ডা গেটস এবং মার্কিন বিলিয়নেয়ার বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। বাফেট গত ১৫ বছরে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ২৭ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছেন।

গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজমান বলেছেন, কর্মীদের সঙ্গে দাতা সংস্থার দীর্ঘস্থায়ী সম্পর্ক নিশ্চিতে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার একটি বিবৃতিতে সুজমান বলেন, বিল, মেলিন্ডা এবং ওয়ারেনের সঙ্গে আমি আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে আলোচনায় এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

মধ্যপ্রাচ্যের এক মিত্র দেশকে কেন ‘উড়িয়ে’ দিতে চান ট্রাম্প, খোদ ওয়াশিংটনেই বিস্ময়

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে আবারও ১০ বিলিয়ন ডলারের মামলা করেছেন ট্রাম্প

লোকেশন ডেটায় মার্কিন সেনাদের অবস্থান জেনে যাচ্ছে শত্রুরা, পেন্টাগনের দাবি

৬১ বছরের মধ্যে প্রথম, ইসরায়েল প্যারেডে যাচ্ছেন না নিউইয়র্কের মেয়র মামদানি

আর্সেনালের জার্সির আদলে পাঞ্জাবিতে ঈদের নামাজ, আলোচনায় মেয়র জোহরান মামদানি

মেমোরিয়াল ডের অনুষ্ঠানে দাঁড়িয়ে দুলছেন ট্রাম্প, স্বাস্থ্য নিয়ে বিতর্ক

সমঝোতার দাবি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে—উড়িয়ে দিল হোয়াইট হাউস

কেউ টাকা দেয়নি, পাঁচ মাস পরও তহবিলশূন্য ট্রাম্পের ‘বোর্ড অব পিস’

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন হামলা

ইরান চুক্তি: সৌদি আরব-কাতারকে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরের আহ্বান ট্রাম্পের