হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগের পরিকল্পনা সৌদির

ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান সৌদি যুবরাজ। ছবি: এএফপি

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের চার বছরে যুক্তরাষ্ট্রে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ অন্তত ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি সরকার। গতকাল বুধবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই পরিকল্পনার কথা জানান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আজ বৃহস্পতিবার সকালে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান সৌদি যুবরাজ। ওভাল অফিসে (মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়) ফিরে আসার জন্য ট্রাম্পকে নিজের এবং বাদশাহ সালমানের পক্ষ থেকে অভিনন্দন জানান প্রিন্স মোহাম্মদ। তিনি বলেন, সৌদি নেতারা আমেরিকার জনগণের আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় ট্রাম্প কিং সালমান ও ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানান এবং উভয় দেশের সাধারণ স্বার্থে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

এসপিএর প্রতিবেদনে সৌদি ক্রাউন প্রিন্সের বরাতে জানা যায়, বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে ব্যাপক সংস্কার চালানোর ট্রাম্পের অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে সৌদি আরব এই অংশীদারত্ব ও বিনিয়োগের সুযোগে অংশ নিতে চায়।

২০১৮ সালে ক্রাউন প্রিন্স বলেছিলেন, ‘অস্ত্র সরঞ্জামের একটি অংশ সৌদি আরবে তৈরি হবে। এই উদ্যোগ আমেরিকা ও সৌদি আরবে কর্মসংস্থান সৃষ্টি করবে, উভয় দেশের জন্য ভালো বাণিজ্য, ভালো সুবিধা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আসবে। পাশাপাশি, এটি আমাদের নিরাপত্তাকে সহায়তা করবে।’ ট্রাম্পের নতুন মেয়াদেও নিজেদের মধ্যে এই সহযোগিতা ধরে রাখতে চান তিনি।

ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা বলেছেন তাঁরা।

২০১৭ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ট্রাম্প সৌদি আরবে গিয়েছিলেন। সৌদি আরবে তিনি বাদশাহ সালমান ও যুবরাজ প্রিন্সের সঙ্গে রিয়াদে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সে সময় সৌদি বাদশাহ তাঁকে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘কলার অব আবদুল আজিজ আল সৌদ’-এ ভূষিত করেন।

তাঁরা একসঙ্গে গ্লোবাল সেন্টার ফর কমব্যাটিং এক্সট্রিমিস্ট আইডিওলজি উদ্বোধন করেন, যা উগ্রবাদের মূল কারণগুলো মোকাবিলা এবং সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করার জন্য একটি বিস্তৃত উদ্যোগের অংশ।

সাড়ে ৪ লাখ ডলারের চাকরি ছেড়ে ‘হালাল বারবিকিউ’ রেস্তোরাঁ, আয় কত জানেন

ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনাতে চান ট্রাম্প, তেহরানের প্রত্যাখ্যান

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যেভাবে ইসরায়েলপন্থীদের ভিত নাড়িয়ে দিচ্ছেন মামদানি

ইরান যুদ্ধের ব্যয় বহনে কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

১৯৭৩ সালের পর প্রথম: ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিয়ে সিনেটে বিল পাস

নিউইয়র্কে ফের মামদানি ম্যাজিক, প্রাইমারিতে বামপন্থীদের জয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের গুঞ্জন, ট্রাম্পের শুভকামনা

সমঝোতা না হলে হরমুজের নিয়ন্ত্রণ ও টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প