হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেনে সহায়তার আগে স্কুলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ট্রাম্প

ইউক্রেনকে সহায়তা দেওয়ার চেয়ে নিজ দেশের স্কুলগুলোর নিরাপত্তা নিশ্চিতে আগে অর্থ ব্যয় করা উচিত যুক্তরাষ্ট্রের। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিউস্টনে আয়োজিত এক সম্মেলনে গতকাল শুক্রবার এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসে সন্ত্রাসীর গুলিতে ১৯ জনের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার পক্ষে ওকালতকারী প্রতিষ্ঠান ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ) ওই সম্মেলনের আয়োজন করে। 

আগ্নেয়াস্ত্র রাখার সপক্ষে আয়োজিত ওই সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলার সহায়তা পাঠাতে পারে, তাহলে তার আগে দেশের শিশুদের নিরাপত্তা নিশ্চিতে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারা উচিত।’ এ সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ কঠোর করার বিরোধিতা করে বলেন, ‘ভদ্র-সভ্য মার্কিনিদের কাছে আগ্নেয়াস্ত্র থাকা উচিত, যাতে তারা খারাপ লোকদের কাছ থেকে নিজেদের রক্ষা করতে পারে।’ 

ট্রাম্প আরও বলেন, ‘আমরা ইরাক ও আফগানিস্তানে কয়েক ট্রিলিয়ন ডলার খরচ করেছি, কিন্তু কী পেয়েছি? কিছুই না। সুতরাং, অন্য দেশকে গড়ে দেওয়ার কাজ করার আগে আমাদের উচিত নিজ দেশে আমাদের শিশুদের জন্য নিরাপদ স্কুল তৈরি করা।’ এ সময় উপস্থিত লোকজন বিপুল করতালিতে তাঁর বক্তব্যকে স্বাগত জানান। 

এর আগে মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্র কংগ্রেস আশ্চর্যজনকভাবে ইউক্রেনকে সহায়তা দিতে প্রায় ৪০ বিলিয়ন ডলার সামরিক সহায়তার প্রস্তাব পাশ করে। গত ফেব্রুয়ারির ২৪ তারিখে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রায় ৫৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল-সাইয়েদ

লাইভের মধ্যেই মেক্সিকোর জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

‘ভালো আলোচনার’ মধ্যেই ইরানকে ট্রাম্প বললেন—হরমুজ খুলে দাও, নইলে খুব মারব

এইচ-১বি ও এল-১ ভিসার মেয়াদ বাড়ানো আরও ব্যয়বহুল করছে ট্রাম্প প্রশাসন

জুলাই পর্যন্ত অতিরিক্ত শুল্কের ১০০ বিলিয়ন ডলার ফেরত দিয়েছে ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সবই’ শেষ

ইরান যুদ্ধে ৮০% মিসাইল ইন্টারসেপ্টরের মজুত হারিয়েছে যুক্তরাষ্ট্র, পূরণে লাগবে কয়েক বছর

উচ্চমূল্যে ভুগছে মানুষ, মার্কিন তেল কোম্পানিগুলোর রেকর্ড মুনাফায় খেপেছেন ট্রাম্প

ইরানকে ফের ‘শেষ সুযোগ’ দিলেন ট্রাম্প, এরপর ‘শিরশ্ছেদ’

ইরানকে ‘শায়েস্তা করার নতুন ও সৃজনশীল’ উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র