হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মার্কিন ফেসবুক ব্যবহারকারীদের ৭৯ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেবে মেটা

যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীরা মেটার কাছ থেকে ৭২৫ মিলিয়ন ডলার বা প্রায় ৭৯ হাজার কোটি টাকা (৭৮ হাজার ৬৫২ কোটি টাকারও বেশি) ক্ষতিপূরণ পাবেন। জনপ্রতি হিসেবে সেই অর্থের পরিমাণ দাঁড়াবে ৮ দশমিক ৩৩৩ ডলারে যা বাংলাদেশি মুদ্রায় ৯০০ টাকার মতো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে মেটা মার্কিন ফেসবুক ব্যবহারকারীদের তথ্য বিক্রি করে দেয়। পরে ২০১৮ সালে বিষয়টি নিয়ে মামলা হয় এবং গত বছর অর্থাৎ ২০২২ সালে দীর্ঘ আইনি লড়াইয়ের পর মেটা ৭২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়।

কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের ৮ কোটি ৭০ লাখ তথ্যে প্রবেশাধিকার পাওয়ার জন্য ফেসবুক অ্যাপ ডেভেলপারদের টাকা দিয়েছিল। প্রতিষ্ঠানটি মূলত নির্বাচনের দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারণা চালানোর জন্য সেই সব ব্যবহারকারীর তথ্য ব্যবহার করেছিল। 

সেই পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ২৪ এর পর থেকে ২০২২ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন তাঁরা সবাই এই ক্ষতিপূরণের অর্থ দাবি করতে পারবেন। এ লক্ষ্যে আগামী ২৫ আগস্টের আগে অনলাইনে নিজ অংশের জরিমানা দাবি করে আবেদন করতে হবে।

সেবারই যে মেটা প্রথমবার ব্যবহারকারীর তথ্য বিক্রি করেছে তা নয়। এর আগে এবং পরেও মেটা একাধিকবার তথ্য গোপনীয়তা লঙ্ঘন করেছে। চলতি বছরের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়নের ডেটা সুরক্ষা নিয়ম লঙ্ঘনের দায়ে ১৩০ কোটি ডলার জরিমানার মুখোমুখি হয়েছে। এ ছাড়া আদালতের সেই রায়ে ইউরোপের ফেসবুক ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা বন্ধ করতেও কোম্পানিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল।

‘ভয়াবহ হামলা’র হম্বিতম্বির পর ইরানে কেন অভিযান বন্ধ করলেন ট্রাম্প

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া প্রধান প্রসিকিউটরকে সরানোর সিদ্ধান্ত আইসিসির

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে ‘সাইক্লোস্পোরিয়াসিস’ রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ও অর্থের সংকটে ট্রাম্প, এবার টান তেলের মজুতেও

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর বসছে ট্রাম্পের নতুন ১০-১২.৫% শুল্ক

পরমাণু শক্তিধর হতে চাইলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, সৌদি আরবকে ট্রাম্পের শর্ত

মাস্ক ও বেজোসের মহাকাশ ডেটা সেন্টার পৃথিবীর জন্য ‘বিপর্যয়কর’ হতে পারে: বিশেষজ্ঞদের সতর্কতা

জাহাজে হামলা করলেই ইরানের একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হবে: ট্রাম্প

নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়ে প্রশংসা কুড়ানো মামদানি জানালেন, তাঁর সেই ক্ষমতা নেই

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী