হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

তল্লাশির পরোয়ানা জনসম্মুখে এলে আপত্তি নেই ট্রাম্পের

চলতি সপ্তাহের শুরুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ বাসভবনে যে পরোয়ানার ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়েছিল এফবিআই, সেটি উন্মুক্ত করার জন্য ফ্লোরিডার আদালতের কাছে আবেদন করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এর পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তল্লাশি পরোয়ানা জনসম্মুখে আনার ব্যাপারে যে আবেদন করা হয়েছে, সে ব্যাপারে তিনি কোনো বিরোধিতা করবেন না।’ ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘অবিলম্বে এটি উন্মুক্ত করা হোক। তল্লাশির পরোয়ানা জনসম্মুখে এলে আমার কোনো আপত্তি নেই।’ একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, তল্লাশি অভিযানটি ছিল অপ্রয়োজনীয় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিচার বিভাগ ফ্লোরিডার একটি আদালতের কাছে ওয়ারেন্টটি মুক্ত করার জন্য আবেদন করেছে। এ ধরনের আবেদনের ঘটনা যুক্তরাষ্ট্রে বিরল।

আদালত যদি আবেদন মঞ্জুর করেন, তাহলে তল্লাশির পরোয়ানাটি জনসম্মুখে উন্মুক্ত করা হবে। তখন জানা যাবে, ঠিক কী কারণে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে গত সোমবার তল্লাশি অভিযান চালানো হয়েছে।

ট্রাম্পের বাসভবনে তল্লাশি অভিযান চালানোর কারণ এখনো জানায়নি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তবে ধারণা করা হচ্ছে, হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নথি সরিয়ে নিজ বাড়িতে রেখেছিলেন ট্রাম্প, সেই সব নথি উদ্ধারের জন্যই এফবিআই এ অভিযান চালিয়েছে।

নাম প্রকাশ না করে একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলেছে, এফবিআইয়ের কর্মকর্তারা যেসব নথি খুঁজতে ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোয় গিয়েছিলেন, তার মধ্যে পারমাণবিক অস্ত্র সম্পর্কিত নথি ছিল। তবে নথিগুলো মার্কিন অস্ত্রের সঙ্গে সম্পর্কিত, নাকি অন্য দেশের তা জানায়নি ওয়াশিংটন পোস্টের সূত্র। 

চীনের উহান ল্যাবে তহবিল দেন বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টা, সেখান থেকেই ছড়ায় করোনা: মার্কিন গোয়েন্দা তথ্য

ট্রাম্পের কোটি ডলারের সৌন্দর্যবর্ধন প্রকল্প শেষ হতে না হতেই ধরা পড়ল ত্রুটি

‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা যায় না’, ইসরায়েলকে জে ডি ভ্যান্স

ইন্দো-প্যাসিফিক থেকে শুধু প্যাসিফিক কমান্ড, যুক্তরাষ্ট্রের কাছে ভারতের কৌশলগত গুরুত্ব কমছে!

মোদি শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই: ট্রাম্প

পছন্দ না হলে আবার হামলা শুরু করব—ইরান চুক্তি নিয়ে ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তির নথি ইসরায়েলকে দেখাতে চায় না যুক্তরাষ্ট্র

আমি পাশে না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে: ট্রাম্প

ট্রাম্প-ইরান চুক্তি: নেতানিয়াহুর সবচেয়ে বড় কূটনৈতিক দুঃস্বপ্ন