হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টেক্সাসের ঘটনায় ‘ভুল’ স্বীকার পুলিশের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার বন্দুকধারীর হামলায় ১৯ শিশুসহ ২১ জন নিহত হয়েছেন। হামলার সময় শিক্ষার্থীরা জরুরি নম্বর ৯১১-এ ফোন করলেও পুলিশ হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রায় এক ঘণ্টা দেরি করেছিল। পুলিশের এই দেরি করা ‘ভুল সিদ্ধান্ত’ ছিল বলে স্বীকার করেছেন মার্কিন পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার দক্ষিণ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস হামলা করেন। হামলার সময় পুলিশের নম্বরে একাধিকবার ফোন করে শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ সাড়া দিতে অন্তত এক ঘণ্টা দেরি করে। পুলিশের এই ভূমিকা নিয়ে পরে অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়। তিন দিন পর টেক্সাসের নিরাপত্তা কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে তাদের ভূমিকার জন্য ক্ষমা চাইলেন। 

গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে টেক্সাসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা স্টিভেন ম্যাকক্র বলেন, ‘পুলিশ কর্মকর্তারা শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেরি করেছিলেন, কারণ তাঁরা বিশ্বাসই করতে পারেননি যে ওখানে একজন বন্দুকধারী থাকতে পারে। আটকে থাকা শিক্ষার্থীরা অবশ্য একাধিকবার ফোন করে পুলিশের সাহায্য চেয়েছিল। আমার ক্ষমা চাওয়া যদি সহায়ক হয়, তবে আমি আপনাদের কাছে ক্ষমা চাইব।’ 

এরপর স্টিভেন ম্যাকক্র স্বীকার করেন, পুলিশ রব এলিমেন্টারি স্কুলে পৌঁছাতে অন্তত ৪০ মিনিট দেরি করে ফেলেছিল। এরপর স্কুলের দারোয়ান চাবি নিয়ে না আসা পর্যন্ত পুলিশ কর্মকর্তারা অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। কারণ পুলিশ ভেবেছিল, স্কুলের ভেতরে আটকে থাকা শিশুরা ‘ঝুঁকিতে নেই’ অথবা ‘আর কেউ বেঁচে নেই’। 

শিক্ষার্থীরা কতবার পুলিশের নম্বরে কল করেছিল এবং কোন কোন সময় কল করেছিল, তার একটি ধারাবাহিক বর্ণনাও দেন স্টিভেন ম্যাকক্র। তিনি জানান, শিক্ষার্থীরা অন্তত ১১ বার কল করেছিল। 

এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, যথাসময়ে ব্যবস্থা নিতে না পারার কারণ হচ্ছে, তিনি কিছু তথ্য সম্পর্কে বিভ্রান্ত ছিলেন। অ্যাবট বলেন, ‘আমাকে যে তথ্য দেওয়া হয়েছিল তা আংশিক ভুল ছিল। সেটি প্রমাণিত হয়েছে। এ ঘটনা থেকে আমরা সবাই শিক্ষা নিয়েছি, ভবিষ্যতে যেন এমন ভুল না হয়।’ 

বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

আলবেনিয়ার দ্বীপে বিলাসবহুল রিসোর্ট তৈরির স্বপ্ন ট্রাম্পকন্যা ইভাঙ্কার, কী আছে সেখানে

অতি উদারপন্থা ঠেকাতে বিশ্ববিদ্যালয়ে ৩০ লাখ ডলারে খোলা হলো বিভাগ, শিক্ষার্থী মিলল একজন

১০০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত, আমাকে হত্যার চেষ্টা করলে ইরানকে ‘ধ্বংস’ করব: ট্রাম্প

যুদ্ধবিরতি শেষ, তবে ইরানের সঙ্গে আলোচনায় রাজি আছি: ট্রাম্প

ট্রাম্পকে হত্যা পরিকল্পনার তথ্য দিয়ে ইরান যুদ্ধ ফের উসকে দিতে চেয়েছিল ইসরায়েল!

ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান—যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, ডেনমার্কের কাছে এর গুরুত্ব নেই: ট্রাম্প

ইরান নিয়ে ট্রাম্পের যুদ্ধ-শান্তির খেলা, চার মাসে যতবার বদলালেন বক্তব্য

নিজ্জার হত্যাকাণ্ড: ভারতের নাম উল্লেখ ছাড়াই অভিযোগ গঠন করল যুক্তরাষ্ট্র

ইরান দুষ্ট, অসুস্থ ও নোংরা, ওদের সঙ্গে সমঝোতা শেষ: ট্রাম্প