হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে কাসেম সোলেইমানির ভাগনি ও নাতনি গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

কাসেম সোলেইমানি ছিলেন আইআরজিসির কুদস ফোর্সের প্রধান। ছবি: এএফপি

ইরানের সাবেক শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির ভাগনি ও নাতনিকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এজেন্টরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁদের আইনগত স্থায়ী বসবাসের অনুমতি বা ‘গ্রিন কার্ড’ বাতিল করার পর শনিবার (৪ এপ্রিল) এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট।

স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, হামিদা সোলেইমানি আফশার এবং তাঁর মেয়ে এখন ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজতে রয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী রুবিও তাঁদের গ্রিন কার্ড বাতিলের ঘোষণা দেওয়ার পরপরই এই পদক্ষেপ নেওয়া হয়। সোলেইমানি আফশারের স্বামীকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লস অ্যাঞ্জেলেসে বিলাসবহুল জীবনযাপন করলেও হামিদা সোলেইমানি আফশার সামাজিক যোগাযোগমাধ্যমে ইরান সরকারের কট্টর সমর্থক ছিলেন। তিনি ইরানি শাসনের প্রোপাগান্ডা ছড়ানো, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর হামলার উদ্‌যাপন এবং আমেরিকাকে ‘বড় শয়তান’ হিসেবে অভিহিত করে বিভিন্ন পোস্ট করেছেন। এ ছাড়া তিনি ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত আইআরজিসির প্রতি প্রকাশ্য সমর্থন ব্যক্ত করেছেন।

স্টেট ডিপার্টমেন্ট আরও জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব আলী লারিজানির মেয়ে ফাতেমেহ আরদেশির-লারিজানি এবং তাঁর স্বামী সৈয়দ কালান্তর মোতামেদির আইনি মর্যাদাও বাতিল করা হয়েছে। তাঁরা বর্তমানে যুক্তরাষ্ট্রে নেই এবং ভবিষ্যতে তাঁদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, কাসেম সোলেইমানি (১৯৫৭–২০২০) ছিলেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান। ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারে মূল কারিগরের ভূমিকা পালন করেন। তাঁকে ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি এবং সিরিয়া ও ইরাক যুদ্ধের প্রধান সমরকৌশলী মনে করা হয়। ২০২০ সালের ৩ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলায় তিনি নিহত হন।

সমুদ্রতলের কেব্‌ল রক্ষায় এককাট্টা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ আদালতের

যুক্তরাষ্ট্র ইরাকে খুব বাজে কাজ করেছে, ইরানেও যাওয়া উচিত হয়নি: ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র ‘চুক্তি হচ্ছেই’, খসড়ায় পরিবর্তনের অনুরোধ ট্রাম্পের

১২০ বছর পর লাইব্রেরিতে ফিরল আগুন থেকে বেঁচে যাওয়া বিরল এক বই

এশীয় মিত্রদের ভুলে যায়নি যুক্তরাষ্ট্র: হেগসেথ

ইরান ইস্যুতে ‘সিচুয়েশন রুমে’ ট্রাম্পের দুই ঘণ্টার বৈঠক, হয়নি কোনো সিদ্ধান্ত

চুক্তি না হলে ইরানে আবার হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: হেগসেথ

বিশ্বজুড়ে অনলাইনে আত্মহত্যার বিষ বিক্রির কথা স্বীকার অভিযুক্তের

ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল আটকে দিলেন বিচারক