হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ধস নামবে মার্কিন অর্থনীতিতে: ফেডারেল রিজার্ভ কর্মকর্তা

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস ওয়ালার। ছবি: এএফপি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যদি আরও কয়েক মাস স্থায়ী হয়, তবে মার্কিন অর্থনীতি প্রত্যাশার চেয়েও বেশি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (২০ মার্চ) সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস ওয়ালার এ কথা বলেছেন।

ওয়ালার জানান, মার্কিন অর্থনীতির দুই-তৃতীয়াংশ কর্মকাণ্ডই চলে সাধারণ ভোক্তাদের খরচের ওপর ভিত্তি করে। তিনি বলেন, ‘ভোক্তারা এখন তাদের গাড়ির গ্যাস ট্যাংকের দিকে তাকাচ্ছেন এবং জ্বালানির আকাশচুম্বী দাম দেখছেন। তারা হিসাব করছেন যে অন্যান্য প্রয়োজনীয় জিনিসের তুলনায় জ্বালানি খাতে কত বেশি অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। এটি সামগ্রিক অর্থনীতির ওপর তাদের দৃষ্টিভঙ্গিতে নেতিবাচক প্রভাব ফেলছে।’

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতি অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে তা এখনই বলছি না, তবে আমাদের ধারণার চেয়েও অনেক বেশি দুর্বল করে দিতে পারে।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন অর্থনীতি চাঙা করতে ফেডারেল রিজার্ভকে সুদের হার কমানোর জন্য বারবার চাপ দিয়ে আসছেন। ওয়ালার জানান, তিনিও সুদের হার কমানোর পক্ষেই ছিলেন—বিশেষ করে গত ৬ মার্চ প্রকাশিত ফেব্রুয়ারির কর্মসংস্থান রিপোর্ট দেখার পর (ওই মাসে যুক্তরাষ্ট্রে ৯২ হাজার মানুষ কাজ হারিয়েছেন)।

তবে গত কয়েক দিনে পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে। ওয়ালার বলেন, ‘এখন হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেছে। এটি দেখে মনে হচ্ছে যে যুদ্ধটি দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে এবং তেলের দাম আরও অনেক দিন চড়া থাকবে। এর ফলে মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ আমার আগের ধারণার চেয়েও অনেক বেড়ে গেছে।’

উল্লেখ্য, বর্তমানে ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা উচ্চ শুল্কের প্রভাব এবং দুর্বল হয়ে পড়া শ্রমবাজার পর্যবেক্ষণ করছেন। মুদ্রাস্ফীতির আশঙ্কায় তারা এ বছর এখন পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ওয়ালারের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী নীতি নির্ধারণী বৈঠকে সুদের হার কমানো বা না কমানো নিয়ে তীব্র বিতর্ক হতে পারে।

ইরান যুদ্ধ বন্ধে চীনের সাহায্য দরকার নেই ট্রাম্পের

মার্কিন নথিতে অজ্ঞাত উড়ন্ত বস্তু, বাইবেলে বর্ণিত ‘স্বর্গের দূত’ দাবি ধর্মীয় নেতাদের

চীনের খাদ্য ও সারের মজুতদারি বন্ধ করতে হবে: বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট

ফের ইরানে সামরিক হামলা শুরুর কথা ভাবছেন অধৈর্য ট্রাম্প

যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, বাঁচার সম্ভাবনা ১ শতাংশ: ট্রাম্প

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জেগে উঠছে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি

বুধবার বেইজিং আসছেন ট্রাম্প, ইরান ইস্যুতে ‘চাপ দেবেন’ সিকে

ইরানের জবাব ‘পছন্দ হয়নি’ ট্রাম্পের

জেট ফুয়েলের দাম দ্বিগুণ, বিকল্প হতে পারে রান্নার তেল

ইরানে হতাশ ট্রাম্প ভেনেজুয়েলা থেকে জব্দ করলেন সাড়ে ১৩ কেজি ইউরেনিয়াম