হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে গির্জায় ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ৩

আজকের পত্রিকা ডেস্ক­

পুলিশকে গুলি করে গাড়ি ছিনতাই করে পালিয়ে যায় বন্দুকধারী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হলেন। গতকাল রোববার কেনটাকি অঙ্গরাজ্যের লেক্সিংটনে এক গির্জায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী নিজেও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এ তথ্য জানিয়েছে।

লেক্সিংটন পুলিশপ্রধান লরেন্স ওয়েদারস সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময়বেলা ১১টা ৩৬ মিনিটে ফায়েট কাউন্টির ব্লু গ্রাস বিমানবন্দরের পাশে টার্মিনাল ড্রাইভে সন্দেহভাজন এক গাড়ি থামায় রাজ্য পুলিশ। এ সময় গাড়ি থেকে এক ব্যক্তি বেরিয়ে রাজ্য পুলিশের একজন সদস্যকে লক্ষ্য করে গুলি চালান। তবে, পুলিশ সদস্য তেমন আহত হননি। পরে, ওই ব্যক্তি অন্য একটি গাড়ি ছিনতাই করে প্রায় ২৫ কিলোমিটার দূরে লেক্সিংটনের রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে ঢুকে এলোপাতাড়ি গুলি করতে শুরু করেন। এতে চারজন গুলিবিদ্ধ হন।

ফায়েট কাউন্টি করোনার কার্যালয় থেকে জানানো হয়, নিহত দুই নারীর নাম বেভারলি গাম (৭২) ও ক্রিস্টিনা কম্বস (৩২)। তাঁরা ঘটনাস্থলেই মারা যান। আহত অপর দুই ব্যক্তির দুজনই পুরুষ। হামলাকারীর গির্জায় উপস্থিত ব্যক্তিদের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বন্দুকধারী ওই ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

লেক্সিংটনের ওই গির্জাটি একটি ছোট ধর্মীয় উপাসনালয়, যেখানে মূলত আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরাই প্রার্থনায় অংশ নেন।

ঘটনার তদন্ত শুরু করেছে কেনটাকি স্টেট পুলিশ ও পুলিশের পাবলিক ইন্টিগ্রিটি ইউনিট। কেনটাকি গভর্নর অ্যান্ডি বেসহিয়ার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমাদের দেশে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই।’

সময় ফুরিয়ে আসছে, কিছুই অবশিষ্ট থাকবে না—ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে মেক্সিকোতেও ছড়িয়ে পড়েছে হাম

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

যে কারণে উড়োজাহাজে ওঠার আগে চীনা সবকিছু ফেলে দিতে হলো ট্রাম্পের প্রতিনিধিদের

মার্কিন রোষানলে রাউল কাস্ত্রো

চীন ছেড়েই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে সতর্ক করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে হাত মিলিয়েছেন মার্কিন নারী গুপ্তচর, খোঁজ চেয়ে পুরস্কার ঘোষণা এফবিআইয়ের

আদানির বিরুদ্ধে মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র, নেপথ্যে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

ইরানে ধ্বংসযজ্ঞ চলতে থাকবে, আর বেশি ধৈর্য রাখতে পারব না: ট্রাম্প

ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করবে ইসরায়েল