হোম > বিশ্ব > পাকিস্তান

আইএমএফ থেকে আরও ১১০ কোটি ডলার ঋণ পাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে আরও ১১০ কোটি ডলার পেতে যাচ্ছে পাকিস্তান। এ বিষয়ে কর্মকর্তা পর্যায়ে চুক্তি হয়েছে বলে আজ বুধবার রয়টার্স জানিয়েছে। এখন আইএমএফ পরিচালনা পর্ষদের অনুমোদন পেলে অর্থ পাকিস্তানের রিজার্ভে যোগ হবে।

দেউলিয়া হওয়ার মুখে থাকা পাকিস্তানকে উদ্ধারে গত বছর ৩০০ কোটি ডলার ঋণ দেওয়া নিশ্চিত করে আইএমএফ। ওই ঋণের সর্বশেষ কিস্তি হবে এবারের ১১০ কোটি ডলারের ঋণ। এর মধ্যে আরেক ঋণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। 

এক বিবৃতিতে আইএমএফ বলেছে, ‘পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রকল্পের দ্বিতীয় ও সর্বশেষ নিরীক্ষা শেষে পাকিস্তানি কতৃপক্ষের সঙ্গে স্টাফ লেভেল বা কর্মকর্তা পর্যায়ের চুক্তি হয়েছে। এই চুক্তি আইএমএফের কার্যনির্বাহী পর্ষদের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।’

আইএমএফের ঋণের শর্তগুলো ঠিকভাবে পূরণ করা হয়েছে কি না, তা গত পাঁচ দিন ধরে নিরীক্ষা করেছেন সংস্থাটির প্রতিনিধিরা। বর্তমান চুক্তির মেয়াদ ১১ এপ্রিল শেষ হবে।

দেনার দায়ে জর্জরিত পাকিস্তানের অর্থনীতি। গত বছর দেশটির অর্থনীতির আকার ০.২ শতাংশ সঙ্কুচিত হয়েছে। তবে এবার ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস আছে।

গত কয়েক বছর ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ব্যালেন্স অব পেমেন্ট সংকটে ভুগছে পাকিস্তান। দেশটি ২৩ শতাংশ মূল্যস্ফীতি, ২২ শতাংশ সুদহার ও স্থানীয় মুদ্রার ২২ শতাংশ অবমূল্যায়নের মতো সমস্যায় ভুগছে।

আইএমএফের ঋণ পেতে পাকিস্তানকে নানা শর্ত মানতে হয়েছে, যার মধ্যে আছে বাজেট সংস্কার, সুদের হার বাড়ানো, আরও কর আরোপ করে রাজস্ব আয় বাড়ানো এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো।

পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব বলেছেন, ইসলামাবাদ আরেকটি দীর্ঘ মেয়াদি বেলআউট চাইবে।

ইরান সংকটে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চাইল পাকিস্তান

এশিয়ায় চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী পাকিস্তানের, কী আছে দেশটির সামরিক শক্তিতে

পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে ৫ আরোহীসহ কার্গো বিমান নিখোঁজ, চলছে তল্লাশি

এবার লিবিয়ার গৃহযুদ্ধ বন্ধে মধ্যস্থতা শুরু করেছে পাকিস্তান

পাকিস্তান থেকে পাচার হচ্ছে ‘গর্ভফুল’, কী কাজে লাগে

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০

সিন্ধু পানিচুক্তি না থাকলে ‘বিশ্বব্যবস্থা ভেঙে পড়বে’, ভারতকে পাকিস্তান

পাকিস্তানের লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলব—ভারতকে পাকিস্তানি মন্ত্রী