হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানি হামলা বন্ধ, ব্যাপক সংঘাতে জড়াতে অনিচ্ছুক তালেবান

আজকের পত্রিকা ডেস্ক­

পাকিস্তানি হামলায় আহত কয়েকজন আফগানিস্তানের জালালাবাদের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি: এএফপি

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলা থেমে গেছে। পরিস্থিতি অনেকটা থিতিয়ে এসেছে। এমনকি পাকিস্তানি হামলার শিকার কান্দাহার ও নানগারহার প্রদেশেও পাকিস্তানি হামলা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বিবিসির আফগানিস্তান প্রতিনিধি হাফিজুল্লাহ মারুফ।

হাফিজুল্লাহ মারুফ বলেন, ‘আমি কাবুলের বেশ কয়েকজন বাসিন্দা ও স্থানীয় কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। পাশাপাশি কান্দাহার ও নানগারহার প্রদেশের লোকজনের সঙ্গেও কথা হয়েছে। তাঁরা আমাকে জানিয়েছেন, এখন পরিস্থিতি শান্ত মনে হচ্ছে। তবে সীমান্তের দুই পাশেই সর্বোচ্চ সতর্কতা জারি আছে।’

তালেবানের সামরিক মুখপাত্র বিবিসির প্রতিনিধিকে বলেন, ‘আমাদের ওপর হামলা হলে আমরা পাল্টা জবাব দেব। কিন্তু এই মুহূর্তে আমরা সংঘর্ষ শুরু করতে চাই না।’

এখন কাবুলে ভোরবেলা। বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা আর যুদ্ধবিমানের শব্দ শুনতে পাচ্ছেন না। পাকিস্তানের আগের বিমান হামলার পর শহরটি এখন শান্ত দেখাচ্ছে। এ পর্যন্ত কান্দাহার ও পাকতিকা প্রদেশে চালানো হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশ্লেষকেরা বিবিসি উর্দুকে জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে প্রচলিত বা সরাসরি যুদ্ধের সম্ভাবনা তালেবানের জন্য খুবই কম। পাকিস্তান ও আফগান তালেবানের সামরিক সক্ষমতার মধ্যে বড় ধরনের পার্থক্য আছে। পারমাণবিক অস্ত্রধর পাকিস্তানের সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ধরেই সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ ১৫ দেশের মধ্যে স্থান পেয়ে আসছে।

অন্যদিকে আফগান তালেবানের হাতে একই ধরনের সামরিক সম্পদ নেই। তারা নিজেদের অর্থনৈতিক সংকটেরও মুখোমুখি। তালেবান বাহিনীর হাতে থাকা অস্ত্র মূলত তিন উৎস থেকে এসেছে। প্রথমত, সাবেক আফগান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্র। দ্বিতীয়ত, আফগানিস্তান থেকে সরে যাওয়া বিদেশি বাহিনীর রেখে যাওয়া অস্ত্র। তৃতীয়ত, নতুন করে সংগ্রহ করা অস্ত্র, যার মধ্যে কালোবাজারও একটি উৎস।

বিশেষজ্ঞরা বলছেন, অতীতের সীমান্ত সংঘর্ষের ভিডিও দেখে বোঝা যায়, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তালেবান মূলত হালকা অস্ত্র ব্যবহার করেছে। তবে বিশ্লেষকদের মতে, গেরিলা যুদ্ধে তালেবানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আফগান নিরাপত্তাবিষয়ক এক বিশেষজ্ঞ বিবিসি উর্দুকে জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর সঙ্গে তালেবানের অনেক সংঘর্ষেই গেরিলা কৌশল দেখা যায়। যেমন আকস্মিক হামলা ও সড়কের পাশে বোমা পেতে রাখা।

এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে তাঁর পাকিস্তানি সমকক্ষের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ‘অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি’ এবং ‘উত্তেজনা হ্রাসের উপায়’ নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে ইসহাক দার সরকারি সফরে সৌদি আরবে অবস্থান করছেন।

পাকিস্তানের স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ৩৪—নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নারী শিক্ষক নিহত, আহত ১৯

ইমরানের দলের নিয়ন্ত্রণে থাকা একমাত্র প্রদেশে জরুরি অবস্থা জারি পাকিস্তান সরকারের

সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান

মাত্র ৫০ মিটার উঁচুতে উড়তে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

মুখোমুখি ইমরান-সরকার: পিটিআইয়ের একমাত্র প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারির পাঁয়তারা

৮ অক্টোবর ইতিহাসে ‘সবচেয়ে বড় সমাবেশ’ ও ‘টি–২০’, উত্তপ্ত পাকিস্তান

রওনা দিয়েছেন ইমরান খানের সমর্থকেরা—লক্ষ্য ইসলামাবাদ

যাকে কাশ্মীরে হত্যার দাবি করেছিল ভারত, তাঁকেই মিডিয়ার সামনে হাজির করল পাকিস্তান

ইরানে অস্ত্র সরবরাহের অভিযোগে পাকিস্তানি ব্যবসায়ী ও তাঁর প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা