হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী হামলা, ১২ সেনাসহ নিহত ১৫

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: ভিডিও থেকে নেওয়া

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলায় ১২ জন সেনাসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ১২ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, আফগান সীমান্তবর্তী ট্যাংক জেলার একটি নিরাপত্তা চৌকিতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে। সামরিক বাহিনী এবং পুলিশ যৌথভাবে নিরাপত্তা চৌকিটি পরিচালনা করত। দীর্ঘদিন ধরে এলাকাটি ইসলামপন্থী সশস্ত্র ব্যক্তিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সশস্ত্র ব্যক্তিরা নিরাপত্তা চৌকির ভেতরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর বিস্ফোরক বোঝাই একটি গাড়ি এর বাইরের দেয়ালে সজোরে ধাক্কা দেয়।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই হামলায় চারজন আত্মঘাতী বোমারু অংশ নিয়েছিল। ২০০৭ সাল থেকে পাকিস্তানি রাষ্ট্রকে উৎখাত করে দেশটিতে নিজেদের কঠোর ইসলামী শাসনব্যবস্থা কায়েম করার লক্ষ্যে লড়াই চালিয়ে আসছে তালেবান।

ইসলামাবাদের অভিযোগ, সশস্ত্র ব্যক্তিরা আফগান সীমান্তে নিরাপদ আশ্রয়ে থেকে পাকিস্তানে হামলার পরিকল্পনা করে থাকে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এই ধরনের হামলার ঘটনা সম্পূর্ণভাবে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

ইরান সংকটে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চাইল পাকিস্তান

এশিয়ায় চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী পাকিস্তানের, কী আছে দেশটির সামরিক শক্তিতে

পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে ৫ আরোহীসহ কার্গো বিমান নিখোঁজ, চলছে তল্লাশি

এবার লিবিয়ার গৃহযুদ্ধ বন্ধে মধ্যস্থতা শুরু করেছে পাকিস্তান

পাকিস্তান থেকে পাচার হচ্ছে ‘গর্ভফুল’, কী কাজে লাগে

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০

সিন্ধু পানিচুক্তি না থাকলে ‘বিশ্বব্যবস্থা ভেঙে পড়বে’, ভারতকে পাকিস্তান

পাকিস্তানের লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলব—ভারতকে পাকিস্তানি মন্ত্রী