হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৬১ অভিবাসনপ্রত্যাসীর মৃত্যুর আশঙ্কা 

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে ৬১ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাসীর মৃত্যুর আশঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বেঁচে ফেরাদের উদ্ধৃত করে শনিবার (১৬ ডিসেম্বর) জাতিসংঘের অঙ্গসংগঠনটি জানায়, নৌকাটি ৮৬ যাত্রী নিয়ে জুওয়ারা শহর ছেড়ে আসে। 

বিবিসির প্রতিবেদন অনুসারে, সাগরের উচ্চ ঢেউয়ের কারণে নৌকাটি যাত্রীসহ ডুবে যায়। এতে শিশুসহ ৬১ অভিবাসন প্রত্যাসী নিখোঁজ রয়েছে এবং তাদের মৃত বলে ধারণা করা হচ্ছে। 

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করতে চাওয়া অভিবাসনপ্রত্যাসীদের জন্য প্রধান পয়েন্টগুলোর মধ্যে লিবিয়া উল্লেখযোগ্য। 

আইওএম বলছে, শুধু এ বছরই সাগর পাড়ি দিতে গিয়ে ২ হাজার ২০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই রুটকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি করে তুলেছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আইওএম বলছে, সর্বশেষ নৌকাডুবির শিকার বেশির ভাগ মানুষই ছিল নাইজেরিয়া, গাম্বিয়া ও অন্যান্য আফ্রিকান দেশের নাগরিক। বেঁচে ফেরা ২৫ জনকে লিবিয়ার ডিটেনশন সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে এবং তাঁদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। 

আইওএমের মুখপাত্র এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, এ বছর সাগরে নৌকাডুবিতে মৃতের সংখ্যা দেখে বোঝা যাচ্ছে সাগরে জীবন বাঁচানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে না। গত জুনে গ্রিসের দক্ষিণাঞ্চলে একটি মাছ ধরার নৌকাডুবিতে অন্তত ৭৮ জনের মৃত্যু হয় এবং আরও ১০০ জনকে উদ্ধার করা হয়। 

চলতি বছর তিউনিসিয়া ও লিবিয়া থেকে ১ লাখ ৫৩ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাসী ইতালিতে পৌঁছেছে।

খামেনির জানাজায় জনসমুদ্র, তবুও ইরানের ভেতরে অসন্তোষ

বাবার জানাজায় অনুপস্থিত মোজতবা খামেনি, ইরানে নানা গুঞ্জন-জল্পনা

ইসরায়েলের যুদ্ধ শুরুর ইঙ্গিতের মধ্যেই গাজায় হামাসের প্রশাসনিক কমিটি বিলুপ্তির প্রস্তুতি

১৪০ কোটি মানুষের ভারত আমাদের পাশে: জেডি ভ্যান্সের বক্তব্যের জবাবে নেতানিয়াহু

ট্রাম্পের বোর্ড অব পিসের সিদ্ধান্তের অপেক্ষায় ইসরায়েল, গাজায় ফের হামলার ইঙ্গিত

গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গাভির

খামেনির জানাজায় হাজির ৩ পুত্র, দেখা নেই মোজতবার

হরমুজে সবার কাছ থেকে ফি নেবে ইরান, ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলো পাবে ‘বিশেষ বিবেচনা’

ইরান যুদ্ধ চলাকালে আমিরাতে আয়রন ডোম ও সেনা পাঠিয়েছিলাম: ইসরায়েলি মন্ত্রী

যুদ্ধাসক্ত ইসরায়েল যেন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দিতে না পারে: এরদোয়ান