হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহু-গ্যালান্ত ও ৩ হামাস নেতাকে গ্রেপ্তারের আবেদন আইসিসিতে

যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তাঁর প্রতিরক্ষাপ্রধান এবং তিন হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলির কার্যালয় থেকে আজ সোমবার জানানো হয়েছে, তাঁরা যুদ্ধাপরাধের অভিযোগে এই পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানিয়েছেন।

প্রসিকিউটর করিম খানের কার্যালয় বলেছে, নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ আল-মাসরি ও ইসমাইল হানিয়ে—ইসরায়েল বা গাজা উপত্যকায় সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়বদ্ধ বলে সন্দেহ করা হচ্ছে। 

ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ বরাবর অস্বীকার করেছে। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় নির্বিচার সামরিক অভিযান শুরু করেছে। এতে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আইসিসির সিদ্ধান্ত ‘ভুক্তভোগীকে মৃত্যুদণ্ড দেওয়ার সমান’। 

অবশ্য পরোয়ানা জারি করার জন্য পর্যাপ্ত প্রমাণ আছে কি না তা নির্ধারণ করার বিষয়টি আদালতের প্রাক্‌-বিচার বিচারকদের ওপর নির্ভর করে।

যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহর

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: চুক্তির ভবিষ্যৎ নিয়ে যা বলল দুই পক্ষ

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ব্যয় কত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ১১ হাজার নাবিক উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

হরমুজ হয়ে জাহাজ চলাচল বেড়েছে ১০৫%, রুট নিয়ে দ্বন্দ্ব ইরান-ওমানের

দুবাইয়ে গিয়ে প্রেমিককে হত্যা, মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার

মিসরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

ইরান আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

ইরানে বিক্ষোভকারীদের জন্য হাজার হাজার স্টারলিংক ডিভাইস পাচার করেছিলাম: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী