হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ঘোড়া নিয়ে এবার কাপড়ের শোরুমে ঢুকে পড়লেন সৌদি নারী

ছবি: ভিডিও থেকে নেওয়া

সৌদি আরবের নারী অশ্বারোহী শাহদ আল শাম্মারি আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সম্প্রতি তিনি একটি ফার্মেসির ভেতরে ঘোড়া নিয়ে প্রবেশ করে আলোচনায় আসার পর এবার একটি পোশাকের দোকানে একই কাণ্ড ঘটিয়েছেন।

নতুন একটি ভিডিওতে দেখা গেছে, সৌদি আরবের জাজান প্রদেশের সাবিয়া অঞ্চলের একটি পোশাকের সুপারমার্কেটে ঘোড়া নিয়ে প্রবেশ করেছেন শাম্মারি। তিনি একটি সুসজ্জিত পোশাক পরে ঘোড়ার পাশে হাঁটছেন এবং দোকানটির পণ্যের প্রচার চালাচ্ছেন। তিনি দোকানটির পোশাক সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় বলেও প্রচার করেন।

রোববার গালফ নিউজ জানিয়েছে, এর আগে, একটি ফার্মেসির ভেতরে ঘোড়া নিয়ে প্রবেশ করে বিতর্ক তৈরি করেছিলেন শাম্মারি। ওই ঘটনার পর সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ফার্মেসিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল। মন্ত্রণালয় পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে জানিয়েছিল, স্বাস্থ্য খাতে এ ধরনের প্রচারণা কোনোভাবেই সহ্য করা হবে না।

ফার্মেসির ঘটনায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শাম্মারি খুবই সাবলীলভাবে ঘোড়ায় চড়ে ভেতরে প্রবেশ করছেন এবং তাক থেকে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করছেন। অনেককে এ সময় ঘটনাটি মোবাইলে ধারণ করতেও দেখা গেছে। বিষয়টি পরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বিশেষ করে স্বাস্থ্য খাতের বিপণন নীতির নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে।

‘দ্য সৌদি ইকুয়েস্ট্রিয়ান শাহদ’ নামে পরিচিত এই নারী সৌদি আরবের অন্যতম জনপ্রিয় অশ্বারোহী। ঘোড়ায় চড়ার দক্ষতা ও আত্মবিশ্বাসের জন্য তিনি ব্যাপকভাবে প্রশংসিত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিপুলসংখ্যক অনুসারী রয়েছে।

অনেক ভক্ত শাম্মারিকে সৌদি নারীদের জন্য অনুপ্রেরণার প্রতীক হিসেবে দেখেন, যারা ঐতিহ্যগতভাবে পুরুষ-প্রধান ক্ষেত্রগুলোতে নিজেদের অবস্থান তৈরি করছেন। শাম্মারি সৌদি আরবে ঘোড়দৌড় ও অশ্বারোহনকে জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং অন্যদেরও এতে উৎসাহিত করছেন।

ইরানে বড় ধরনের হামলার কথা ভাবছেন ট্রাম্প

গাজার তাঁবু শিবিরে সিগারেট জ্বালানোর লাইটারই এখন জীবনরেখা

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াল, মূল্যস্ফীতির শঙ্কা

সিআইএ আস্তানায় ইরানের হামলা—রাশিয়ার ভূমিকা নিয়ে সন্দেহ

যুদ্ধ ছড়াচ্ছে মান্দেবে, চাপে যুক্তরাষ্ট্র

মন্ত্রীর নেতৃত্বে আল-আকসা মসজিদে ২৩০০ ইসরায়েলির অনুপ্রবেশ, জেরুজালেমে উত্তেজনা

বি-১ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, আরও বড় অভিযানের ইঙ্গিত

মধ্যপ্রাচ্যে সিআইএর স্থাপনায় ইরানের হামলায় রাশিয়ার সহায়তার ইঙ্গিত, খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে সৌদি তেলবাহী ২ ট্যাংকারে হুতিদের হামলা

পরমাণু শক্তিধর রাষ্ট্র হবে সৌদি আরবও—চুক্তি অনুমোদন করলেন ট্রাম্প