হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধ গড়াল তৃতীয় দিনে, একনজরে সর্বশেষ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ তৃতীয় দিনে প্রবেশ করেছে। সব পক্ষই বড় আকারের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করেছে। ইরানে বিপুল প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। তবে গতকাল রোববার প্রথমবারের মতো ইসরায়েলে কমপক্ষে ৯ জন বেসামরিক ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রে অন্তত ৩ জন সেনা নিহতের খবর এসেছে। আহত অনেকে। অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও উভয়পক্ষে বিপুল। এরই মধ্যে লেবাননের বৈরুত, ইরাকের বাগদাদ এবং সাইপ্রাসে হামলার খবরে যুদ্ধ এখন বিস্তৃত আকার ধারণ করার ইঙ্গিত মিলছে।

সর্বশেষ ঘটনাবলি:

ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেছেন, আমাদের সমস্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর ট্রাম্প বলেছেন, ‘আরও বেশি মার্কিন হতাহতের সম্ভাবনা রয়েছে।’

আজ সোমবার ভোরে ইসরায়েল লেবাননে হামলা শুরু করে। তাদের দাবি হিজবুল্লাহর সিনিয়র নেতাদের লক্ষ্য করে হামলা করছে। যুদ্ধ শুরুর পর প্রথম গতকাল হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা করে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, একটি বালিকা বিদ্যালয়ে হামলায় কমপক্ষে ১৫৩ জন নিহত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘটনাকে ‘বর্বরোচিত কাজ’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা, ম্যাগেন ডেভিড অ্যাডোমের মতে, ইরানি ক্ষেপণাস্ত্র বেইত শেমেশ শহরে আঘাত করেছে, যার ফলে কমপক্ষে নয়জন নিহত হয়েছে। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ইসরায়েলের ওপর সবচেয়ে মারাত্মক আক্রমণ।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, শনিবার থেকে ইরানের প্রতিশোধমূলক হামলায় তিনজন নিহত হয়েছে। অন্যদিকে বাহরাইন, ইরাকি শহর এরবিল এবং জর্ডানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সোমবার সকালে এশিয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গেছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি থেকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেবে। তবে এখনই আক্রমণাত্মক পদক্ষেপে যোগ দেবে না।

ব্রিটিশ বিমানবাহিনী আরএএফ নিশ্চিত করেছে, তারা সাইপ্রাসের একটি ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন হামলার জবাব দিচ্ছে।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ট্রাম্পের দাবি উড়িয়ে ইরান বলল, আলোচনা হবে না

জীবিত আছেন আহমেদিনেজাদ, দাবি উপদেষ্টার

কুয়েতে বহুমূল্যবান মার্কিন এফ–১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

‘যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায়’ ইরান

যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, কিন্তু এখন কেন

খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা সতর্কবার্তা

হাইফায় হিজবুল্লাহর ড্রোন–রকেট হামলা, বৈরুতে আঘাত ইসরায়েলের

ইরানের ৯টি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের