হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহু-লেবাননের প্রেসিডেন্টের ফোনালাপ আজ, বৈরুত জানে না কিছুই

আজকের পত্রিকা ডেস্ক­

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

দীর্ঘ কয়েক দশকের বিচ্ছিন্নতার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে লেবানিজ কর্তৃপক্ষের দাবি, তারা এই ধরনের কোনো আলোচনার বিষয়ে জানে না।

ইসরায়েলি নিরাপত্তা পরিষদের সদস্য গালিয়া গামলিয়েল ইসরায়েল আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আজ এই ঐতিহাসিক ফোনালাপ অনুষ্ঠিত হবে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী গামলিয়েল বলেন, ‘বহু বছর ধরে দুই রাষ্ট্রের মধ্যে সংলাপের সম্পূর্ণ বিচ্ছিন্নতার পর এই কথোপকথন হতে যাচ্ছে। আশা করছি, এই পদক্ষেপ শেষ পর্যন্ত ভালো কিছু নিয়ে আনবে।’

তবে ইসরায়েলের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে লেবানন। দেশটির প্রেসিডেন্টের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, জোসেফ আউন ও বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কোনো ফোনালাপের বিষয়ে তাঁরা অবগত নন। মুখপাত্র আরও বলেন, যদি সত্যিই এই ধরনের কোনো আলোচনার পরিকল্পনা থাকত, তবে তা সরকারিভাবে ঘোষণা করা হতো।

ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতাদের এই সম্ভাব্য আলাপ নিয়ে বিভ্রান্তির সূত্রপাত হয় আজ সকালে ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট থেকে। ট্রাম্প তাঁর পোস্টে দাবি করেন, দুই দেশের নেতারা আজ কথা বলবেন। তবে কোথায় বা কীভাবে এই যোগাযোগ হবে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে