হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরব ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে

সৌদি আরব চলতি বছরের শেষ পর্যন্ত প্রতিদিন ১০ লাখ ব্যারেল করে কম তেল উৎপাদন করবে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একটি সরকারি সূত্রের বরাত দিয়ে আরব নিউজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে প্রথম কার্যকর হওয়া এই নীতি ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ, আরও তিন মাস দৈনিক ১০ লাখ ব্যারল করে কম তেল উৎপাদন হবে সৌদি আরবে। নতুন এ সিদ্ধান্তের ফলে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে সৌদি আরবে প্রতিদিন প্রায় ৯ লাখ ব্যারেল করে তেল উৎপাদন হবে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছে, উৎপাদন বাড়ানো হবে কি না আরও কমানো হবে—সেই সিদ্ধান্ত প্রতি মাসেই বিবেচনা করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে ঘোষিত এই উৎপাদন সংকোচন ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্তও থাকতে পারে।

এই অতিরিক্ত উৎপাদন সংকোচনের লক্ষ্য তেলের বাজারের স্থিতিশীলতা আনা। যার জন্য পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক‍ প্লাস কাজ করছে।

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১৯

ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে ট্রাম্পের প্রতি এমবিএসের আহ্বান

গাজায় উচ্চমাধ্যমিক সমমানের পরীক্ষায় ফল প্রকাশ, মিষ্টি বিতরণ

গাজায় আরও ৮ জনকে হত্যা করল ইসরায়েল

মোজতবা খামেনিকে হন্যে হয়ে খুঁজছে ইসরায়েল, মাঠে মোসাদ-সিআইএ

যুক্তরাষ্ট্রের সহযোগী–অংশীদার দেশগুলো যুদ্ধের আগুনে পুড়বে: ইরানি শীর্ষ জেনারেল

সমুদ্রপথ সুরক্ষায় সামরিক জোটের ঘোষণা সৌদির, আছে বাংলাদেশও

হামাস সদস্যদেরও গাজা পুলিশে নেওয়ার পরিকল্পনা, প্রবেশ করবে আন্তর্জাতিক বাহিনী

ঐতিহাসিক অগ্রগতি: অস্ত্র সমর্পণে হামাসের সম্মতি, গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল

সুয়েজ খালের কাছে ড্রোন হামলায় নতুন মাত্রা পেল মধ্যপ্রাচ্যের যুদ্ধ