হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি—হুমকি নয়, কথাবার্তায় সতর্ক থাকুন

আজকের পত্রিকা ডেস্ক­

মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: আইআরএনএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে ‘সতর্ক থাকার’ আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও চলমান আলোচনার প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পদক্ষেপের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত।

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গালিবাফ বলেন, ‘তারা কি মনে করে, তাদের হুমকি কার্যকর হলে আজ তারা এমন অসহায় অবস্থায় পৌঁছাত? আমরা যুক্তরাষ্ট্রের হুমকিকে কোনো গুরুত্বই দিই না।’

তিনি আরও বলেন, ‘তাদের কথাবার্তায় আরও সতর্ক হওয়া উচিত। আমাদের সশস্ত্র বাহিনী ভিন্নভাবে জবাব দিতে প্রস্তুত। তারা যা-ই বলুক না কেন, কিছু করার ক্ষমতা আমাদেরই রয়েছে।’

প্রসঙ্গত, সুইজারল্যান্ডে চলমান আলোচনার মাঝেই আজ ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘লেবাননে ইরানের অর্থায়নে চলা প্রক্সি গোষ্ঠীগুলোকে তাদের উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তা না হলে ইরানে গত সপ্তাহের চেয়েও কঠোর হামলা চালাব।’

ট্রাম্পের হুমকির পরপরই গালিবাফের এই প্রতিক্রিয়া আসে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সুইজারল্যান্ডে ইরান, যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের অবরুদ্ধ সম্পদের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।

ইরান অবশ্য আগেই স্পষ্ট করেছে, লেবাননে যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বিস্তৃত বা চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনায় যাবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘প্রাথমিক সমঝোতার প্রথম ধাপসহ সংশ্লিষ্ট শর্তগুলো—বিশেষ করে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়টি বাস্তবায়ন না হলে চূড়ান্ত চুক্তির আলোচনায় প্রবেশ করা সম্ভব নয়।’

সুইজারল্যান্ডে চলমান বৈঠক নিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের সর্বশেষ প্রতিবেদনে জানায়, লেবাননে সমন্বিত যুদ্ধবিরতি এবং ইরানের অবরুদ্ধ সম্পদ নিয়ে আলোচনার জন্য ইরান, যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে।

সুইজারল্যান্ডে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ৬০ দিনের চুক্তি শেষে হরমুজে বিমা ফি নেবে ইরান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: সংলাপে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে শাহবাজ শরিফ ও আসিম মুনির

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ৩২ জনকে হত্যা করল ইসরায়েল, হুমকির মুখে ইরান-মার্কিন শান্তি আলোচনা

সুইজারল্যান্ডের পথে ইরানি আলোচকেরা, লেবাননে হামলা অব্যাহত ইসরায়েলের

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

ইয়েমেনের সরকারি কর্মীদের বেতন মেটাতে ৬ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব

গাজায় ‘যুদ্ধবিরতির’ আট মাসে দৈনিক একটি শিশুহত্যা করেছে ইসরায়েল: ইউনিসেফ

বিশেষ দূত ও জামাতাকে সুইজারল্যান্ডে পাঠালেন ট্রাম্প, স্থায়ী চুক্তির লক্ষ্যে যাচ্ছেন আরাঘচি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ