হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘পিছু হটার’ আহ্বান স্টারমারের

বিবিসি

ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ যখন চরমে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ব্রিটিশ প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ‘এখন সংঘাত আরও ঘনীভূত হওয়ার বাস্তব আশঙ্কা রয়েছে। সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ বেছে নিতে হবে।’

স্টারমার আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিমধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় কূটনীতি হচ্ছে সবচেয়ে যুক্তিযুক্ত পথ। এই সমস্যার সমাধানে কূটনীতিই সেরা উপায় বলে জানান তিনি।

এরই মধ্যে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ওয়াশিংটনে অবস্থান করছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন।

বিশ্লেষকেরা বলছেন, ব্রিটেনের এই উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে—যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেয়, তাহলে তা ট্রান্সআটলান্টিক মিত্রদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করতে পারে। যুক্তরাজ্য প্রকাশ্যে সংঘাত এড়ানোর পক্ষে অবস্থান নিচ্ছে।

এই পরিস্থিতিতে আগামী ৪৮ ঘণ্টা কূটনৈতিক যোগাযোগ ও বড় পরাশক্তিগুলোর অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্র নয়, ইরানেই থাকবে ইউরেনিয়াম: মোজতবা খামেনি

হরমুজ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ইরানের, দিবাস্বপ্ন বলছে আমিরাত

আত্মসমর্পণ নয়, নতুন উন্নত অস্ত্রে ‘সংযমহীন’ জবাবের হুমকি ইরানের

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য, ‘আগুন ধরে গিয়েছিল’ নেতানিয়াহুর মাথায়

৬০ লাখ ব্যারেল তেল নিয়ে হরমুজ পাড়ি দিল ৩ সুপারট্যাংকার, গন্তব্য এশিয়া

হরমুজ এড়াতে আমিরাতের নতুন পাইপলাইনের কাজ অর্ধেক সম্পন্ন

অস্ত্র–প্রতিরক্ষায় বড় তহবিল গঠন করছে আমিরাত–ইসরায়েল

মাহমুদ আহমেদিনেজাদকে ক্ষমতায় বসাতে চেয়েছিল ইসরায়েল-যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি হামলায় ১৯ প্রাণহানি, নিহত ছাড়াল ৩০০০

ইরান যুদ্ধে যেভাবে হুমকির মুখে সারা বিশ্বের ইন্টারনেট