হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ৯টি ক্ষেপণাস্ত্র আছে ইরানের, সেগুলো কেমন

ইসরায়েলি হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটের সাত কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। পর্যবেক্ষকেরা বলছেন, গাজায় যুদ্ধনীতি নিয়ে পশ্চিমা চাপে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত করার ফন্দি আঁটছেন। ইরানির কূটনীতিককে হত্যা এই পরিকল্পনারই অংশ। ইরান হুমকি দিয়েছে, তারা এর এমন প্রতিশোধ নেবে যে, ইসরায়েল ওই ঘটনার জন্য নিজেই অনুশোচনা করবে! 

এদিকে রোববার (৭ এপ্রিল) একটি আধা–সরকারি ইরানি সংবাদ সংস্থা একটি ইনফোগ্রাফ প্রকাশ করেছে। সেখানে ইরানের অস্ত্রাগার থেকে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম নয়টি ক্ষেপণাস্ত্রের একটি চিত্র তুলে ধরা হয়েছে। 

বার্তা সংস্থা আইএসএনএর ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইরানের সেই নয় ক্ষেপণাস্ত্রের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো: 

[‘পাল্লা’ বলতে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করার সক্ষমতা এবং গতির হিসাবে ‘মাক ১২’ বলতে শব্দের গতির ১২ গুণ বোঝানো হয়। যেখানে শব্দের গতি সেকেন্ডে ৩৪৩ মিটার।]

১. সেজ্জিল
পাল্লা: ২০০০–২৫০০ কিলোমিটার
গতি: মাক ১২–১৪ 

২. খোররামশহর ৪ (খাইবার) 
পাল্লা: ২০০০ কিলোমিটার
গতি: বায়ুমণ্ডলের বাইরে মাক ১৬; বায়ুমণ্ডলের ভেতরে মাক ৮ 

৩. এমাদ
পাল্লা: ২০০০ কিলোমিটার
গতি: মাক ৭.২ 

৪. শাহাব ৩ 
পাল্লা: ২০০০ কিলোমিটার
গতি: মাক ৭ 

৫. কদর
পাল্লা: ১৯৫০ কিলোমিটার
গতি: মাক ৯ 

৬. পাভেহ
পাল্লা: ১৬৫০ কিলোমিটার
গতি: ঘণ্টায় ৬০০–৯০০ কিলোমিটার

৭. খাইবারশেকান
পাল্লা: ১৪৫০ কিলোমিটার
গতি: ঘণ্টায় ৫০০০ কিলোমিটার

৮. ফাত্তাহ ২ 
পাল্লা: ১৪০০ কিলোমিটারের বেশি
গতি: মাক ৫ 

৯. হজ কাসেম
পাল্লা: ১৪০০ কিলোমিটার
গতি: মাক ৫ 

সিরিয়ার রাজধানীতে গত সোমবার বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাতজন সদস্য নিহত হন। এর মধ্যে দুই সিনিয়র কমান্ডারও রয়েছেন। গত অক্টোবর থেকে চলমান ইসরায়েল–হামাস যুদ্ধের কারণে উত্তেজনাপূর্ণ অঞ্চলটিতে ওই হামলার পর উত্তেজনা আরও বেড়েছে। 

নিহতদের মধ্যে মোহাম্মদ–রেজা জাহেদি ছিলেন সবচেয়ে উচ্চ পদমর্যাদার ব্যক্তি। জাহেদি লেবানন এবং সিরিয়ায় আইআরজিসির বিদেশি অপারেশন শাখা কুদস ফোর্সের অপারেশন তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। 

ইরাকে কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর থেকে জাহেদি সর্বোচ্চ র‍্যাঙ্কের কোনো ইরানি কমান্ডার যাকে হত্যা করা হলো। 

গত শনিবার ইরানে জাহেদির জানাজায় বক্তৃতা দেওয়ার সময় একজন সিনিয়র ইরানি সামরিক কর্মকর্তা ওই হামলার কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।

মধ্যপ্রাচ্য যুদ্ধ: শাহেদ ড্রোনের ওপর ইরানের বাজি

মাটির নিচে বন্দিদশায় ইসরায়েলিদের দিন

ইরানের ঘনিষ্ঠ মিত্র চীন যে কারণে সতর্ক

ইরানে খুলছে অফিস: ক্ষেপণাস্ত্র-বোমার মধ্যেও স্বাভাবিকে ফেরার চেষ্টা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: বেসামরিক ক্ষয়ক্ষতি ব্যাপক

সিরিয়ার শারাকে রক্ষায় ব্রিটিশ গোয়েন্দা সহায়তা চেয়েছিল তুরস্ক—অস্বীকার আঙ্কারার

ইরানকে গোপনে মার্কিন সামরিক গতিবিধির তথ্য দিচ্ছে রাশিয়া

ইরানের ওপর খেপেছে আজারবাইজান

ইরান যুদ্ধে হুমকির মুখে চীনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি