হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ চাইল সংযুক্ত আরব আমিরাত

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এআই দিয়ে তৈরি

তেহরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে ইরানের কাছে এর ক্ষতিপূরণ চেয়েছে দেশটি। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই দাবি জানান।

আনোয়ার গারগাশ লিখেছেন, উপসাগরীয় আরব দেশগুলোর ওপর ইরানের আগ্রাসনের যেকোনো রাজনৈতিক সমাধানে কয়েকটি বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। এর মধ্যে রয়েছে ভবিষ্যতে হামলা রোধে স্পষ্ট গ্যারান্টি, একে অপরকে আক্রমণ না করার নীতি এবং বেসামরিক জনগোষ্ঠী ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার বিপরীতে ইরানের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান।

উপদেষ্টা গারগাশ দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার আগে তেহরান তার প্রতিবেশীদের বিভ্রান্ত করেছিল এবং বর্তমানে তারা পরিকল্পিত আগ্রাসন দেখাচ্ছে। তিনি ইরানকে এমন একটি শাসনব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন, যা বর্তমানে ‘উপসাগরীয় আরব নিরাপত্তার জন্য প্রাথমিক হুমকি’ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধ আজ ৩০তম দিনে গড়িয়েছে। এর আগে ইরানও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছিল। সেই দাবির পাল্টা জবাবে এবার সংযুক্ত আরব আমিরাতও ইরানের কাছে তাদের শিল্প ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ চাইল।

গাজা–পশ্চিম তীর দখলে গতি বাড়িয়েছে ইসরায়েল, শিশু হত্যা ‘গণহত্যার ইঙ্গিত’

হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপ করবে ইরান-ওমান, যুক্তরাষ্ট্রের আপত্তি

ব্রাজিলের জয়কে কেন্দ্র করে লেবাননে সংঘর্ষ, গোলাগুলি

লেবাননের ভূখণ্ড দখলের ইচ্ছা নেই, তবে যত দিন ইচ্ছা থাকবে ইসরায়েল

কাতারে থাকা ৬ বিলিয়ন ডলার হাতে পাচ্ছে ইরান

কাতারে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের ঘোষণা ট্রাম্পের, তেহরানের অস্বীকার

বিস্ফোরক–ক্ষেপণাস্ত্র তৈরি করছে হামাস, ফের যুদ্ধের জন্য প্রস্তুত: ইসরায়েল

ইসরায়েলের বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করেছে ইরান, এক মাসেই ৪৮০০ হামলা

পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, আলোচনা এবার কাতারে

ইরানে শিশুদের হত্যা ও সংঘটিত যুদ্ধাপরাধের আন্তর্জাতিক বিচার দাবি মোজতবার