হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আইএসের প্রধান নিহত হওয়ার ঘটনায় বিস্মিত প্রতিবেশীরা

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছেন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি। তবে প্রতিবেশীরাও বিশ্বাস করতে পারছে না তাঁদের পাশেই থাকতেন বিশ্বের অন্যতম ভয়ংকর জঙ্গিগোষ্ঠীর প্রধান।

আবু ইব্রাহিমের বাড়ির পাশে থাকতেন মাহমুদ শাহাদাহ। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের মাথার ওপর দিয়ে বিমান উড়তে দেখেছি এবং ১০ মিনিট পর আমরা তাদের চিৎকার শুনতে পেলাম। এক নারীকে বলা হচ্ছিল, আত্মসমর্পণ করুন, আপনাদের ঘিরে ফেলা হয়েছে। আমি জানি না সে আত্মসমর্পণ করেছিল কি না।’

আবু ইব্রাহিম তুরস্কের সীমান্তবর্তী এলাকা আতমে শহরে থাকতেন। এই শহরের অনেক বাসিন্দাই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানের সময় গোলাগুলির শব্দ পেয়েছেন।

পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মার্কিন অভিযানে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে।

বাস্তুচ্যুত হয়ে আতমে শহরে এসে বাস করতেন আবু আলী। নিরাপত্তার জন্য পুরো নাম জানাতে অনিচ্ছুক আলী বলেন, ‘মার্কিন সেনারা অভিযানের আগে বাসিন্দাদের সতর্ক করেছে। তারা বলে, চিন্তা করবেন না, আমরা শুধু এই বাড়িতে এসেছি সন্ত্রাসীদের হাত থেকে তোমাদের মুক্ত করতে।’

আইএসের প্রতিষ্ঠাতা আবু বকর আল বাগদাদির উত্তরাধিকারী হওয়ার পর থেকে আবু ইব্রাহিম মূলত আড়ালে রয়ে গিয়েছিলেন। ইরাক ও সিরিয়ার বিশাল অংশ নিয়ন্ত্রণে নিয়ে বাগদাদি ঘোষিত খিলাফতের নেতৃত্বে থাকলেও আগের তেজ আর ছিল না। অনেক অংশের নিয়ন্ত্রণ হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে নৃশংস জঙ্গি সংগঠনটি। 

আবু বকর আল বাগদাদি নিহত হওয়ার পর আইএসের শুরা কাউন্সিল ্কআবু ইব্রাহিমকে নেতা হিসেবে মনোনীত করে। ২০১৯ সালের ৩১ অক্টোবর আইএসের মিডিয়ায় এ খবর প্রকাশ করা হয়। প্রায় তিন বছর আগে যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পর আবু ইব্রাহিমের নেতৃত্বে আইএস ইরাক ও সিরিয়ায় মাঝেমধ্যে হামলা চালিয়ে আসছিল।

ইরানের দাবি—আলোচনা ভেস্তে দিতেই হরমুজে হামলা, প্রকাশ্য অঙ্গীকারের শর্ত যুক্তরাষ্ট্রের

গাজায় আর্জেন্টিনা-মিসর ম্যাচ প্রদর্শনের আয়োজককে হত্যা, ফিলিস্তিনজুড়ে শোক

গণহত্যা থেকে বাঁচতে ব্রাজিলে পাড়ি, গণিত অলিম্পিয়াডে গাজার কিশোরীর স্বর্ণপদক জয়

ইরানের সঙ্গে ফের যুদ্ধে জড়ানোর ঘোষণা ইসরায়েলের, যুক্তরাষ্ট্রের না

মেসি নন, অন্য কারণে আর্জেন্টিনার সমর্থক নেতানিয়াহু, জানালেন নিজেই

ইরানে হামলার পর এবার ফের উত্তেজনা হ্রাসে মনোযোগ ট্রাম্পের

খামেনির জানাজা পড়ালেন ১০১ বছর বয়সী ইমাম

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি

জর্ডানের বিমানঘাঁটিতে ইরানের ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

খামেনির দাফনে লাখো মানুষ, প্রতিশোধের স্লোগানে মুখর মাশহাদ