হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যেকোনো সীমা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাঘচির হুঁশিয়ারি

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরানে আয়োজিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান তার আত্মরক্ষায় বদ্ধপরিকর এবং প্রয়োজনে এই যুদ্ধকে যেকোনো সীমা পর্যন্ত টেনে নিতে প্রস্তুত।

পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, ‘আমি মনে করি এতক্ষণে তারা (ইসরায়েল ও যুক্তরাষ্ট্র) ভালো শিক্ষা পেয়েছে এবং বুঝতে পেরেছে তারা কেমন জাতির মোকাবিলা করছে। ইরান নিজের রক্ষায় সামান্যতম দ্বিধা করবে না। আমাদের জাতি যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় এবং যুদ্ধের শেষ সীমা পর্যন্ত যেতে সম্পূর্ণ প্রস্তুত।’

আরাঘচি তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, যুদ্ধের পরিস্থিতি যেখানেই গিয়ে ঠেকুক না কেন, ইরান পিছপা হবে না। তিনি মনে করেন, ইরানের সামরিক শক্তি এবং জনগণের মনোবল ইতিমধ্যেই শত্রুপক্ষকে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে। তেহরান চায় না যুদ্ধ ছড়িয়ে পড়ুক, তবে চাপিয়ে দেওয়া যুদ্ধের ক্ষেত্রে তারা কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়।

বিশ্লেষকেরা মনে করছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। গাজা ও লেবানন পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা আগে থেকেই ছিল, আরাঘচির এই ‘যেকোনো সীমা পর্যন্ত’ যাওয়ার ঘোষণা সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল।

দুই মাসে ইসরায়েলে ১.১৫ লাখ টন অস্ত্র-গোলাবারুদ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

নিজস্ব প্রযুক্তিতে বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক

হরমুজে নতুন অধ্যায় শুরু হচ্ছে: মোজতবা খামেনি

আবার হামলার চিন্তা ট্রাম্পের, বেদনাদায়ক পাল্টা আঘাতের হুমকি ইরানের

ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে

গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা আটকাতে শুরু করেছে ইসরায়েল

অবরোধ বহাল রাখতে অনড় ট্রাম্প, কার্যকর ও নজিরবিহীন জবাবের হুঁশিয়ারি ইরানের

যুদ্ধকালীন নেতৃত্ব: ইরানের সবকিছুর নিয়ন্ত্রণ আইআরজিসির হাতে

তেল রাখার জায়গা ফুরিয়ে আসছে ইরানের, বন্ধ হতে পারে উৎপাদন

দুর্নীতি মামলার জেরার মধ্যে অজুহাত দেখিয়ে এজলাস ছাড়লেন নেতানিয়াহু