হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, জরুরি বৈঠকে যুদ্ধ মন্ত্রিসভা

ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে একসঙ্গে বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, তাদের অনুমান, ইরান একসঙ্গে শতাধিক ড্রোন উৎক্ষেপণ করেছে। 

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করেছে।

এই পরিস্থিতিতে ইসরায়েলি কর্মকর্তারা সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে এবং সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। 

এরই মধ্যে ইসরায়েলে স্কুল, বিশ্ববিদ্যালয় ও ক্যাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে। ১ হাজার জনের বেশি জমায়েতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শনিবার (১৩ এপ্রিল) বলেছে, শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে এবং ইরানের হামলার আশঙ্কা থাকায় মানুষের জমায়েত সীমিত রাখা হবে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তেল আবিবের কিরিয়া সামরিক ঘাঁটিতে প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে এখন যুদ্ধ মন্ত্রিসভার বৈঠক চলছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এক্স হ্যান্ডলে বলেছেন, ‘আমাদের এক জাতি এবং এক দেশ হিসেবে ঐক্য বজায় রাখতে হবে, যেখানে আমরা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। একমাত্র ঐক্যই আমাদের বিজয়ী করতে পারে।’

লোহিত সাগরে হামলায় ডুবল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার

ইসরায়েলি হত্যাযজ্ঞের শিকার ১১২ জনের দেহাবশেষ মিলল ১০০০ দিন পর

ইসরায়েলি দখলের মুখে আল-আকসা—জরুরি বৈঠক ডাকছে জর্ডান

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য চুক্তির খসড়া বিলি করা হচ্ছে: কাতার

ন্যাটোর মতো ইসলামি দেশগুলোর বাহিনী গঠনের প্রস্তাব ইরানের, তালিকায় পাকিস্তান

তিন বছরে দেশ ছেড়েছে ২ লাখ ৬৮ হাজার ইসরায়েলি

হামাস অস্ত্র না ছাড়লে গাজা থেকে সরবে না ইসরায়েলি বাহিনী

ইউক্রেনের ৩ স্থানে হামলার পরিকল্পনা ছিল ইরানের, কিয়েভ ‘ক্ষমা চাওয়ায়’ বাতিল

ফিলিস্তিনিদের জমি দখলকারী ‘হিলটপ ইয়ুথ’ কারা, কী চায় তারা

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১৯